চট্টগ্রাম   শুক্রবার, ২ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বিদায়ের প্রহরে ইউএনও মঞ্জুর আলম, আলীকদমবাসীর হৃদয়ে মানবিক এক অধ্যায়ের সমাপ্তি

পদোন্নতিতে আনন্দ, বিদায়ে বিষাদ: জনবান্ধব ইউএনওকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ার

স্টাফ রিপোর্টার :    |    ০৩:১৪ এএম, ২০২৬-১০-০২

বিদায়ের প্রহরে ইউএনও মঞ্জুর আলম, আলীকদমবাসীর হৃদয়ে মানবিক এক অধ্যায়ের সমাপ্তি

এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ:

একজন কর্মকর্তা আসেন, দায়িত্ব পালন করেন এবং একদিন বদলির আদেশ নিয়ে চলে যান, প্রশাসনের স্বাভাবিক নিয়ম এটাই। কিন্তু কিছু মানুষ শুধু পদে আসেন না, মানুষের হৃদয়ে জায়গা করে নেন। আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মঞ্জুর আলম যেন সেই ব্যতিক্রমী অধ্যায়েরই এক উজ্জ্বল নাম।

পদোন্নতিজনিত বদলিতে তাঁকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে মুন্সীগঞ্জে পদায়ন করার খবর ছড়িয়ে পড়তেই আবেগে ভারী হয়ে উঠেছে আলীকদমের সামাজিক যোগাযোগমাধ্যম। ফেসবুকজুড়ে একের পর এক পোস্টে ফুটে উঠছে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা আর বিদায়ের বিষণ্নতা। পদোন্নতিতে আনন্দিত মানুষগুলোই আবার প্রিয় কর্মকর্তার বিদায়ে হয়ে উঠছেন আবেগাপ্লুত।

দাপ্তরিক দায়িত্বের গণ্ডি পেরিয়ে মানুষের সুখ-দুঃখের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করার কারণে মঞ্জুর আলমের প্রতি আলীকদমবাসীর যে আস্থা তৈরি হয়েছে, তা নিছক একজন সরকারি কর্মকর্তাকে ঘিরে আনুষ্ঠানিক প্রশংসা নয়; বরং একজন মানুষকে ঘিরে মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ।

দুর্গম পাহাড়ি জনপদ আলীকদমে দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে তৈরি করেছেন সরাসরি যোগাযোগের সেতুবন্ধন। অসহায়, দরিদ্র কিংবা জরুরি প্রয়োজনে ছুটে আসা মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা, সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং বিপদের সময়ে পাশে থাকার মানসিকতা তাঁকে অনেকের কাছে একজন অভিভাবকসুলভ কর্মকর্তা হিসেবে পরিচিত করেছে।

স্থানীয়দের ভাষ্য, সরকারি চেয়ার তাঁকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেয়নি; বরং সেই চেয়ারকে তিনি মানুষের সেবার একটি দায়িত্ব হিসেবে দেখেছেন। ফলে আলীকদমের প্রত্যন্ত জনপদ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছে আস্থা, সৌজন্য ও মানবিকতার ভিত্তিতে।
শুধু মানবিক কর্মকাণ্ডেই নয়, মাদক, ইয়াবা ব্যবসা ও বিভিন্ন অপরাধী সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনিকভাবে সক্রিয় ভূমিকার জন্যও স্থানীয়দের কাছে তিনি আলোচিত। জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড, অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান নেওয়ার কারণে তাঁর প্রশাসনিক কর্মকাণ্ডেও দৃশ্যমান হয়েছে দৃঢ়তার ছাপ।
আলীকদমবাসীর অনেকের কাছে মঞ্জুর আলম ছিলেন এমন একজন কর্মকর্তা, যাঁর দরজা কেবল দাপ্তরিক কাগজপত্রের জন্য খোলা ছিল না, মানুষের কষ্ট, অভিযোগ, প্রত্যাশা ও প্রয়োজনের কথাও সেখানে জায়গা পেয়েছে।

তাই তাঁর বিদায় যেন কেবল একটি বদলির আদেশের বাস্তবায়ন নয়; এটি আলীকদমের মানুষের কাছে একটি পরিচিত, আপন ও নির্ভরতার অধ্যায়ের অবসান।

রিটেলেড নিউজ

আন্দোলনের মুখে সাত দিন ধরে সার্কিট হাউসে চুয়েটের নতুন ভিসি

আন্দোলনের মুখে সাত দিন ধরে সার্কিট হাউসে চুয়েটের নতুন ভিসি

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম নিয়à...বিস্তারিত


লবণের স্তরে সংরক্ষিত ঐতিহ্য: চট্টগ্রামের নোনা ইলিশের গল্প

লবণের স্তরে সংরক্ষিত ঐতিহ্য: চট্টগ্রামের নোনা ইলিশের গল্প

নিজস্ব প্রতিবেদক : ফিশারিঘাটের পুরোনো মাছবাজারে সকাল শুরু হয় ব্যস্ততার মধ্য দিয়ে। একদিকে সদ্য ধরা রুপালি ইলিশের হাঁ...বিস্তারিত


চুয়েটের সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে এবার চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ

চুয়েটের সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে এবার চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে এবার চোখে কালো কাপড় বে...বিস্তারিত


ইঞ্জিন-জনবল সংকটে পূর্বাঞ্চলে সংকুচিত রেলসেবা

ইঞ্জিন-জনবল সংকটে পূর্বাঞ্চলে সংকুচিত রেলসেবা

খবর বিজ্ঞপ্তি : একসময় যেসব রেলপথে ভোর থেকে রাত পর্যন্ত লোকাল, মেইল ও কমিউটার ট্রেনের ছুটে চলা ছিল নিয়মিত দৃশ্য, এখন ...বিস্তারিত


পরিবেশ ও জলবায়ু পরিবর্তন: মানবসভ্যতার জন্য ক্রমবর্ধমান হুমকি

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন: মানবসভ্যতার জন্য ক্রমবর্ধমান হুমকি

স্টাফ রিপোর্টার : : জলবায়ু পরিবর্তনের অভিঘাতে দ্রুত বদলে যাচ্ছে পৃথিবীর পরিবেশ ও মানুষের জীবনযাত্রা। বাড়ছে তাপমাত্à¦...বিস্তারিত


সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর