চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

‘শহীদ জিয়া রূপরেখার মাধ্যমে দেশ ও জাতিকে পুর্নগঠন করেছেন- গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

রাউজান প্রতিনিধি :    |    ০৪:২৬ পিএম, ২০২৫-১১-০৮

‘শহীদ জিয়া রূপরেখার মাধ্যমে দেশ ও জাতিকে পুর্নগঠন করেছেন- গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ গিয়াস উদ্দীন কাদের চৌধুরী বলেছেন ‘এই জাতিকে শহীদ জিয়া সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসে দেশের যে পট পরিবর্তন করেছিল, তা জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। এটিকে অস্বীকার করার সুযোগ নেই। শহীদ জিয়া রূপরেখার মাধ্যমে দেশ ও জাতিকে পুর্নগঠন করেছেন।
রাউজান থেকে তার আগামী নির্বাচনে অংশ নেয়ার কঠোর বার্তা দিয়ে বলেন ‘যতদিন পর্যন্ত এই দেশের মানুষের রক্তের সাথে আমার রক্ত মিশে আছে, ততদিন আমাকে
ভোট থেকে কেউ বাদ দিতে পারবেনা। আমার রক্ত, আমার পরিবারের রক্ত যতদিন রাউজানবাসীর সাথে মিশে আছে, ততক্ষণ আপনাদের কেউ বঞ্চিত করতে পারবেনা। আমরা আছি, আমরা থাকবো। যেকোন মূল্যে আমি আগামী নির্বাচন করবো।’
তিনি গতকাল শুক্রবার ৭ নভেম্বর সন্ধ্যার আগ মুহুর্তে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাউজান
উপজেলা ও পৌরসভা, সহযোগী সংগঠনে যৌথ  উদ্যোগে বিশাল জনসমাবেশ প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
রাউজান সরকারি কলেজ মাঠে আয়োজিত এই সমাবেশে রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা
চেয়ারম্যানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহম্মদের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু
জাফর চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছৈয়দ মঞ্জুরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার, বিএনপি নেতা মোসলেম উদ্দিন, উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, বিএনপি নেতা ফয়জুল ইসলাম টিপু চেয়ারম্যান, এইচ. এম. ইকবাল হাসান, দিদারুল আলম চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী আনিসুজ্জামান সোহেল, মোজাম্মেল হক, ইউসুপ তালুকদার, মো. মাসুদ, একরাম মিয়া, শাহাজান শাকিল, ইকবাল চৌধুরী, মো. ফরিদ, নুরুল আলম, শামসুল হক বাবু, রুমান, এস. এম. ইউছুপ, কাজী সরোয়ার খান মনজু, এডভোকেট তাজুল ইসলাম, এডভোকেট মফিজ উদ্দিন ইমন, নিজাম উদ্দীন, মো. হারুন উর রশিদ,  এনাম উল্লাহ, মোহাম্মদ গিয়াস, আবুল কাশেম রানা, মোহাম্মদ মুমিন, মো. আজম, জানে আলম, নজরুল ইসলাম, জাহাঙ্গীর মিয়াজি, আবু হোসেন, সেলিম উদ্দিন, কামাল উদ্দিন, সাহাবউদ্দিন, তসলিম উদ্দিন ইমন, ছোটেন আজম, জাহেদ, মো. আলী সুমন, আবদুল কাদের, মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ সালাউদ্দিন, সোহেল চৌধুরী প্রমুখ।
গিয়াস কাদের তার বক্তব্য আরো বলেন ‘রাউজানকে বাংলাদেশের একটি কলংকৃত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাউজানে নাকি এখন ভাড়াটিয়া কিলার পাওয়া যায়। যারা মানুষ মারে, ভাড়াটিয়া আছে, তাদের স্থান আর সমাজে দেয়া যাবেনা। রাউজানবাসী আর কলংকৃত হতে চায়না। দিনের দুপুরে মানুষ মারার স্বাধীনতা চাইনা। রাউজানে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কর্মকান্ড যেকোন কিছুর বিনিময়ে বন্ধ করতে হবে। অনুষ্ঠানে রাউজানের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী ব্যানার, পোস্টার ও স্লোগান নিয়ে সমাবেশে যোগ দেন। সমগ্র কলেজ মাঠে ছিল জনস্রোত, শৃঙ্খলাবদ্ধ ও উৎসবমুখর পরিবেশে সমাবেশটি সম্পন্ন হয়। সমাবেশ শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান ।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর