চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

কাশ্মীর থেকে যেভাবে ৩৭০ ধারা সরোনো হয়েছে, সেভাবে পিওকে মুক্ত করা হবে:জিতেন্দ্র সিং

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৮:১০ পিএম, ২০২২-০৩-২১

  কাশ্মীর থেকে যেভাবে ৩৭০ ধারা সরোনো হয়েছে, সেভাবে পিওকে মুক্ত করা হবে:জিতেন্দ্র সিং

'কাশ্মীর থেকে যেভাবে ৩৭০ ধারা সরোনো হয়েছে, সেভাবে পিওকে মুক্ত করা হবে'  

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জিতেন্দ্র সিং বলেছেন, বিজেপি সরকার তার প্রতিশ্রুতিতে অটল থাকবে এবং পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরকে (পিওজেকে) স্বাধীন করে ভারতের অংশ করবে। আজ (সোমবার) হিন্দি গণমাধ্যম ‘দৈনিক ভাস্কর’ ওই তথ্য জানিয়েছে।  

গতকাল (রোববার) তিনি এক বিবৃতি বলেন, কেউ জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের কথা ভাবতেও পারেনি, কিন্তু সরকার তা করেছে। একইভাবে, সরকার পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ করে তুলবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জম্মু সফরকালে এই বিবৃতি দিয়েছেন। কঠুয়া জেলায় মহারাজ গুলাব সিংয়ের ভাস্কর্য উন্মোচন করতে তিনি সেখানে গিয়েছিলেন।    

জিতেন্দ্র সিং বলেন, ‘সরকার ১৯৯৪ সালে একটি রেজোলিউশন পাস করেছিল, যেখানে জোর দেওয়া হয়েছিল যে জম্মু-কাশ্মীরের যে এলাকাগুলো পাকিস্তান দখল করেছে, অবিলম্বে তাদের খালি করা উচিত। ‘পিওজেকে’ মুক্ত করা আমাদের দায়িত্ব।’

তিনি বলেন, আমরা যখন ৩৭০ ধারা অপসারণের কথা বলেছিলাম, তখন এটি অনেকের চিন্তার বাইরে ছিল। কিন্তু বিজেপি তার প্রতিশ্রুতি রক্ষা করে তা সরিয়ে দিয়েছে। একইভাবে, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ১৯৮০ সালে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে দল এখানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবে, এটাও কেউ ভাবেনি। এটা অবশ্য প্রথম নয় যে, কোনও বিজেপি নেতা পাক-অধিকৃত কাশ্মীরকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

গতমাসে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ধিলোন বলেছিলেন, সঠিক সময়ে ‘পিওকে’ ভারতের অংশ হয়ে যাবে। 

এরআগে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, মোদি সরকার উন্নয়ন কাজের ভিত্তিতে জম্মু-কাশ্মীরের চেহারা এমনভাবে বদলে দেবে যে, ‘পিওকে’র জনগণ ভারতের অংশ হওয়ার দাবি করতে শুরু করবে। সূত্র: পার্স টুডে

রিটেলেড নিউজ

বৈশ্বিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর

বৈশ্বিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর

আন্তর্জাতিক ডেস্ক : : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ বৃহস্পতিবার। এ দিন স্থানীয় সময় সকাল ৮ট...বিস্তারিত


চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ২

চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ২

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্র...বিস্তারিত


সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলে  ভারতের আজমল গ্রুপ শিক্ষাক্ষেত্রে বিপ্লব নিয়ে এসেছে: আচার্য ড. পানিসারি

সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলে ভারতের আজমল গ্রুপ শিক্ষাক্ষেত্রে বিপ্লব নিয়ে এসেছে: আচার্য ড. পানিসারি

মিলন লস্কর, শিলচর (ভারত) : : গুয়াহাটি, আসাম(ভারত)  ৩১ ডিসেম্বর: আজমল পরিবারের মধ্যে সততা,নিষ্ঠা এবং ধর্মপরায়ণা থাকায় উত্তরপূর...বিস্তারিত


গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ কূটনীতিক নিয়োগ 

গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ কূটনীতিক নিয়োগ 

আন্তর্জাতিক ডেস্ক : : যুদ্ধের টেকসই সমাপ্তি এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী একটি সংস্থার বে...বিস্তারিত


জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

আন্তর্জাতিক ডেস্ক : : সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ভক্ত, কট্টর রক্ষণশীল রাজনীতিক সানায়ে তাকাইচি ম...বিস্তারিত


গাজার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে হামাস: যুক্তরাষ্ট্র

গাজার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে হামাস: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : : গাজার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে হামাস।  মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর