শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৮:২৭ পিএম, ২০২৫-১০-১৫
চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক মাইজভান্ডার দরবার শরীফে উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক হযরত গাউসুল আযম শাহসুফি সৈয়দ গোলামুর রহমান বাবাভান্ডারী (ক.)-এর ১৬৩তম খোশরোজ শরীফ তিনদিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে ১৪ অক্টোবর রাতে সম্পন্ন হয়েছে।
আঞ্জুমানে রহমানিয়া মইনীয় মাইজভান্ডারীয়ার ব্যবস্থাপনায় আয়োজিত এ মহাসমাবেশে লাখো আশেকান-ভক্তের ঢল নামে। কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, খতমে গাউসিয়া, রওজায় গিলাফ ছড়ানো, ফ্রি চিকিৎসা সেবা, ওয়াজ-মিলাদ মাহফিল ও তবারক বিতরণ। আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি–বিএসপি চেয়ারম্যান হযরত শাহ সুফি সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (মা.জি.আ.)।
বক্তব্যে তিনি বলেন, তাসাউফভিত্তিক সমাজে হিংসা ও উগ্রতার স্থান নেই। আউলিয়ায়ে কেরাম জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ভালোবাসা, মানবতা ও সহমর্মিতার শিক্ষা দিয়েছেন। মাইজভাণ্ডার দরবার শরীফের তাসাউফ দর্শনই সমাজে শান্তি প্রতিষ্ঠার মূল শক্তি। বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের প্রধান উপদেষ্টা শাহজাদা সৈয়দ মেহবুবে মইনুদ্দীন (মা.জি.আ.), সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক এ মইনুদ্দীন এবং সাধারণ সম্পাদক খলিফা শাহ মোহাম্মদ আলমগীর খান মাইজভান্ডারী।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited