শিরোনাম
মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | ০৩:৫৫ পিএম, ২০২০-১০-০৬
নিম্ম ও মধ্যবিত্ত আয়ের মানুষের ভরসা করা সবজির বাজার এখন নাগালের বাইরে। বেড়েছে সবজির দাম।ফলে নিম্ম ও মধ্যত্তি আয়ের মানুষরা দিশাহারা হয়ে পড়েছে। পরিবার পরিজনের চাহিদা অনুসারে সবজি ক্রয় করতে হিমশিম খাচ্ছেন।স্থানীয় কৃষকরা জানান,অতিরিক্ত বৃষ্টির কারনে অধিকাংশ সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। যার ফলে বাজারে এখন সবজির দাম যেন আকাশ ছোঁয়া। সরে জমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ চট্টগ্রামের সবজির ভান্ডার নামে খ্যাত উপজেলার দোহাজারী রেল ষ্টেশন মাঠে প্রতিদিনের এই পাইকারি সবজি বাজারে আগের মত কোন সবজি নজরে আসছে না। ্আগে মাঠ সবজিতেই ছিল ভরপুর । বৃষ্টিতে সবজি ক্ষেতের ক্ষতি হওয়ায় আগের অর্ধেকের চেয়ে কম সবজি বাজারে আসছে। যার কারনে বাজারে সবজির দাম এখন দ্বিগুণ । ঝিঙ্গা- ৬০, বরবটি- ৬৫, আলু-৪০, করলা-৫০, মূলা-৫০ বেগুন-৬০,ফল-৬০ টাকায় বিক্রি করা হচ্ছে। যা আগের তুলনায় কেজি প্রতি ১০/১৫ টাকা বেশী। এ ছাড়াও কাঁচা মরিচে আগুন প্রতিকেজি এখন- ২০০টাকা ধরে বিক্রি হচ্ছে। সবজির বাজারের অব্স্থা দেখে ক্রেতারা হিমশিম খাচ্ছেন। চন্দনাইশ সদর বাজারে কেনা কাটা করতে আসা আহমদ হোসেন বলেন,বাজারে সবজির যা দাম তাতে সংসারের চাহিদা মতে বাজার করা দুর্সাধ্য হয়ে পড়েছে। ব্যবসায়ী জানান বাজারে চাহিদা অনুযায়ী সবজি সরব্রাহ নাই। উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতিরানী সরকার জানান বৃষ্টির কারনে সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বলে সবজির উৎপাদ কম হওয়ায় দাম একটু বেশী । কৃষকরা নতুন ভাবে সবজির চাষাবাদ শুরু করেছেন। কয়েকদিনের মধ্যে নতুন সবজি বাজারে আসলে দাম কমে যাবে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited