চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্য তাসাওউফের চর্চা অনস্বীকার্য

আমাদের ডেস্ক :    |    ০৫:১৯ পিএম, ২০২৫-১০-০৫

প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্য তাসাওউফের চর্চা অনস্বীকার্য

মাইজভাণ্ডারীয়া ত্বরিকার উজ্জ্বল নক্ষত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৭তম ২৬ আশ্বিন উরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর উদ্যোগে ৮ দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে ২য় দিবসে ৪ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাব এর জুলাই বিপ্লব স্মৃতি হলে ‘হযরত মাওলানা সৈয়দ আবুল বারাকাত মুহাম্মদ আবদুল গণি কাঞ্চনপুরী (ক.)’র জীবনী ও রচনাবলি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

ট্রাস্ট সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) ও সাউদার্ণ ইউনিভার্সিটি বাংলাদেশ প্রাক্তন উপ-উপাচার্য মহিউদ্দিন চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরিফের সাজ্জাদানশীন হযরত মাওলানা মীর মুহাম্মদ মঈনুদ্দীন নূরী ছিদ্দীক আল কুরাইশী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ্, আইনজীবী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এম.ফিল গবেষক, অ্যাডভোকেট আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্য তাসাওউফের চর্চা অনস্বীকার্য। সুফিরা যুগে যুগে মানুষকে আল্লাহ্ পক্ষ হতে সঠিক পথে চলার দিশা দিয়েছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আউলিয়ায়ে কেরামের জীবনীর আলোচনা আমাদেরকে সংকীর্ণ চিন্তা থেকে বের করে উদার নৈতিক চেতনার প্রতি  উদ্বুদ্ধ করে। হযরত আবদুল গণি কাঞ্চনপুরী (রহ.) রচিত ‘আয়নায়ে বারী’ কিতাবটি তাসাওউফ সাহিত্যের অমুল্য সম্পদ। তাঁর রচিত গানগুলো দেহতত্ত্ব, খোদাপ্রেমসহ তাসাওউফের গভীর তত্ত্ব ও তথ্য সমৃদ্ধ।

অনুষ্ঠানে ‘হযরত মাওলানা সৈয়দ আবুল বারাকাত মুহাম্মদ আবদুল গণি কাঞ্চনপুরী (ক.)’র জীবনী ও রচনাবলির উপর বক্তব্য প্রদান করেন মাইজভাণ্ডারী একাডেমির নির্বাহী সদস্য মোহাম্মদ সাইদুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাঞ্চনপুর দরবার শরিফের সাজ্জাদানশীন আলহাজ হাফেজ মৌলান সৈয়দ মুহাম্মদ রফিকুল কাসেম, সৈয়দ ইয়াকুব অলিউল্লাহ্ কাঞ্চনপুরী (ম.)।

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ, বুদ্ধিজীবি, পেশাজীবি, শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ, ট্রাস্ট ও মাইজভাণ্ডারী একাডেমির কর্মকর্তাবৃন্দ।

ট্রাস্টভুক্ত প্রতিষ্ঠান তাজকিয়ার প্রাক্তন সভাপতি জনাব আরেফিন রিয়াদের সঞ্চালনায় সেমিনারের শুরুতে কোরআন তিলাওয়াত করেন মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারীর শিক্ষার্থী হাফেজ জুনায়েদ হোসেন, নাতে রাসূল (দ.) ও শানে গাউসুল আযম মাইজভাণ্ডারী পরিবেশন করেন মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারীর শিক্ষার্থী সাজ্জাদ হোসেন।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর