শিরোনাম
উখিয়া প্রতিনিধি :: | ০৫:৫৭ পিএম, ২০২০-১০-১৫
পটিয়ায় ১৩ বছর বয়সী শাহচান্দ আউলিয়া হেফজখানার এক মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগে আল্লাই মোহাম্মদীয়া মাদ্রাসার শিক্ষক কামরুল ইসলাম (২৮) কে আটক করেছে পটিয়া থানা পুলিশ।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, শিশু বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষককে দক্ষিণ গোবিন্দরখীল তার বাড়া বাসা হতে সোমবার সন্ধ্যায় আটক করা হয়। গ্রেফতারকৃত শিক্ষককের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা দায়ের হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাওলানা ঘটনার বিষয়টি স্কীকার করেছন। বিস্তারিত জানার জন্য জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে ।
শিশুটির পিতা নুর মোহাম্মদ বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন । আটক হওয়া মাদ্রাসা শিক্ষক কামরুল ইসলাম পিরোজপুর জেলার জিয়া নগর উপজেলার মৃত সুলতান ফকিরের পুত্র।
শিশুটির পিতা নুর মোহাম্মদ জানিয়েছেন ‘তার ছেলে পটিয়া শাহচান্দ আউলিয়া মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করে। রবিবার রাত ৮ টার দিকে পটিয়া ষ্টেশন রোড থেকে আমির ভান্ডার এলাকায় বাসায় আসার পথে মাদ্রাসা শিক্ষক কামরুল পূর্ব পরিচয়ের সূত্র ধরে তার বাসায় নিয়ে গিয়ে বলাৎকার করে। পরে তাকে পিয়াজু কিনে দিয়ে কাউকে না বলতে শাসিয়ে দেয়।
বাড়ি এসে শিশুটি অসুস্থ বোধ করলে মাকে বলে দেয়।
ব্যাংক কর্মচারীর কাছে শিশু বলৎকার!
এদিকে দেরীতে পাওয়া এক সংবাদে জানা গেছে পৌরসভার ৪ নং ওয়ার্ডের মীর্জা বাড়ির কামাল হোসেনের ৮ বছর বয়সী ছেলে শিশুকে চিপস কিনে দেয়ার লোভ দেখিয়ে গত শনিবার নোমান নামে এক ব্যাংক কর্মচারী মেরিট স্কুলের পাশে ভাড়া বাসায় নিয়ে বলৎকার করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লেও লোকলজ্জার ভয়ে থানায় অভিযোগ দেয়নি শিশুটির অভিভাবকরা। তারা শিশুটিকে চিকিৎসার জন্য গোপনে কমলমুন্সির হাট এলাকায় শিশুটির নানার বাড়িতে নিয়ে যায়।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited