শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৫:৩৮ পিএম, ২০২৫-০৯-০৮
রাঙামাটি শহরের সর্বত্র মাদক, অস্ত্র ও অসামাজিক কার্যকলাপ দমনসহ চাঁদাবাজি, মব এর বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। সম্প্রতি একাধিক অভিযানে মাদকসেবী, ব্যবসায়ী ও অসামাজিক কর্মকান্ডে জড়িতদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সামাজিক ও ফৌজদারি অপরাধ দমন এবং অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ আগস্ট মাসজুড়ে বিশেষ অভিযান চালিয়ে অন্তত ১১১ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা গেছে, এ সময় মাদকসেবী ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৫১ জনকে আটক করা হয়। অভিযানে প্রায় ২৮০ পিস ইয়াবা, ৩৮ লিটার চোলাই মদ, স্থানীয়দের হারানো ১০টি মোবাইল ফোন, একজন ভিকটিম উদ্ধার, একটি এলজি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও একটি দা উদ্ধার করে পুলিশ।
গত এক মাসে ৬টি মাদক মামলা ও অন্যান্য ৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে এবং নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে ২১ জনকে। এছাড়া আগস্ট মাসে নতুন করে দায়ের হয় মাদক-৫টি, অস্ত্র-১টি, চুরি-১টি, দস্যুতা-১টি ও অন্যান্য-১টি মামলা।
অভিযানের অংশ হিসেবে ওয়ারেন্টমূলে গ্রেফতারি পরোয়ানা তামিলে ৩৭ জনকে আটক করেছে পুলিশ।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, আমাদের পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন মহোদয়ের সার্বক্ষনিক তদারকিতে “ চাঁদাবাজি, মবসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মাদক ও অসামাজিক কার্যকলাপ রোধে পুলিশের পাশাপাশি জনসাধারণেরও ভূমিকা রাখতে হবে মন্তব্য করে তিনি বলেন, শুধু আইনের কঠোর প্রয়োগ নয় অপরাধ দমনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্থানীয় জনগণের সহযোগিতা।
“মাদক ও অস্ত্রের মতো সামাজিক ব্যাধি দমন করতে হলে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। তথ্য দিয়ে আমাদের সহায়তা করলে অপরাধী চক্রগুলোকে সহজেই চিহ্নিত করা সম্ভব।”
এদিকে সচেতন মহল মনে করছে, স্থানীয় জনগণ যদি সক্রিয়ভাবে সহযোগিতা করে এবং পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় বাড়ায়, তবে রাঙামাটিতে মাদক ও অপরাধমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণ অনেকাংশে সহজ হবে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited