শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:১৯ পিএম, ২০২০-০৮-১৭
বঙ্গোপসাগরের ভাসানচরের অদূরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘দয়াল নবীজী-১’ নামের মাছ ধরার নৌযানের ৩৫ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
সোমবার (১৭ আগস্ট) সকালে কোস্ট গার্ড পূর্বজোনের অধীন জাহাজ ‘বিসিজি সবুজ বাংলা’ সাগরে টহল দেওয়ার সময় তাদের উদ্ধার করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক জানান, সকাল আটটার দিকে ভাসানচরের অদূরে নৌযানটির ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছে এমন খবর পেয়ে ‘বিসিজি সবুজ বাংলা’ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে নৌযানটি ভাসমান অবস্থায় দেখতে পায়। এ সময় ৩৫ জেলেকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার করা জেলেদের নৌযানটিসহ কোস্ট গার্ডের পতেঙ্গা আউটপোস্টে এনে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া জেলেরা কোস্ট গার্ডকে জানিয়েছেন, গত ১২ আগস্ট মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করেছিলেন তারা। নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সাগরে ভাসতে থাকে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited