শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৫:২৩ পিএম, ২০২২-০৭-১৯
না ফেরার দেশে চলে গেলেন গজল সম্রাট ভূপিন্দর সিং। সোমবার (১৯ জুলাই) মুম্বাইয়ে এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।
বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়াণ এই শিল্পী। একাধিকবার মূত্রনালীর সংক্রমণে ভুগেছেন। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেসব জটিলতায়ই মুম্বাইয়ের জুহুর এক বেসরকারি হাসপাতালে সোমবার বিকেলে তিনি পরলোকগমন করেন। গায়কের স্ত্রী মিতালী সিং এ তথ্য জানিয়েছেন।
ভূপিন্দর সিং অজস্র গান গেয়েছেন হিন্দি ও বাংলা ভাষায়। বলিউডে তার বিখ্যাত গানগুলির মধ্যে রয়েছে, ‘এক অকেলা ইস শহর মে’, ‘নাম গুম যায়েগা’, ‘দিল ঢুন্ডতা হ্যাঁয় ফির ওয়াহি’ ইত্যাদি।
মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় অভিনীত ‘ত্রয়ী’ ছবিতে ভূপিন্দরের গাওয়া, ‘কবে যে কোথায় কী যে হল ভুল’ আজও এই প্রজন্মের মুখেমুখে শোনা যায়। ‘মৌসম’, ‘সত্তে পে সত্তা’, ‘আহিস্তা’, ‘দুরিয়া’ ছবির গানগুলো শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited