চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম-১৩ আসনে নির্বাচনী সমাবেশে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:২১ পিএম, ২০২৬-০২-০৮

চট্টগ্রাম-১৩ আসনে নির্বাচনী সমাবেশে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের আনোয়ারা–কর্ণফুলী (চট্টগ্রাম-১৩) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বিএনপি প্রার্থী সরোয়ার জামাল নিজামের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, দুর্নীতি ও পরিবারতান্ত্রিক রাজনীতির অভিযোগ উত্থাপন করা হয়েছে।

সমাবেশে অতিথির বক্তব্যে লাভ বাংলাদেশ পার্টির চেয়ারম্যান ও বিপ্লবী নেতা মিজানুর রহমান চৌধুরী বলেন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দীন চৌধুরী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্ত ব্যক্তিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং একটি প্রভাবশালী সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত হয়ে এলাকায় সক্রিয় রয়েছে। তিনি এসব ব্যক্তিকে রাজনৈতিকভাবে বর্জনের আহ্বান জানান।
বক্তব্যে তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম-১৩ আসনে বিএনপি ও জামায়াতের বহু নেতাকর্মীর বিরুদ্ধে গত ১৭ বছরে পরিকল্পিতভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। এ সময় তিনি প্রশ্ন তোলেন, দীর্ঘ সময় ধরে রাজনীতিতে সক্রিয় থাকার দাবি করা বিএনপি প্রার্থী সরোয়ার জামাল নিজাম এই সময়ে জনগণের পাশে কতটা ছিলেন।

মিজানুর রহমান চৌধুরী বলেন, সরোয়ার জামাল নিজাম তিনবার সংসদ সদস্য নির্বাচিত হলেও এলাকায় দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। নির্বাচনের পর সাধারণ জনগণের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন থাকে বলেও অভিযোগ করেন তিনি। “ভোট চাইতে এলেও ভোটের পর তাকে আর এলাকায় দেখা যায় না”—এমন মন্তব্য করেন বক্তা।

তিনি আরও অভিযোগ করেন, অতীতে বিএনপির সঙ্গে বেঈমানি করে একটি প্রভাবশালী পরিবার আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রমে যুক্ত হয়েছিল। সেই পরিবারের সঙ্গে বর্তমান বিএনপি প্রার্থীর পারিবারিক সম্পর্ক রয়েছে বলেও তিনি দাবি করেন। একই সঙ্গে সরোয়ার জামাল নিজামের পরিবারের সদস্যদের বিরুদ্ধে এলাকায় অবৈধ ইয়ারা কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী সিন্ডিকেট গঠনের অভিযোগ তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি পুলিশ ওই সিন্ডিকেটের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।

সমাবেশে বক্তা পরিবারতান্ত্রিক রাজনীতির কঠোর সমালোচনা করে বলেন, রাজনীতি কোনো মাজার শরীফ বা পারিবারিক সম্পত্তি নয়। একই পরিবারের হাতে রাজনীতি জিম্মি করে রাখার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর প্রশংসা করে বলেন, তিনি একজন সৎ, উচ্চশিক্ষিত, জনদরদী ও দেশপ্রেমিক নেতা, যিনি এই এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায়ে সংসদে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

সমাবেশ থেকে বক্তারা সন্ত্রাস, দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং চট্টগ্রাম-১৩ আসনের ভোটারদের উদ্দেশে বিবেচনা করে ভোট প্রদানের আহ্বান জানান।

রিটেলেড নিউজ

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত


নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত


ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত


তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত


সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত


সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) :  সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর