শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৫৫ পিএম, ২০২৫-০৭-০১
বান্দরবানের আলীকদম উপজেলার আলীর সুড়ঙ্গ সংলগ্ন মার্মা পাড়ার পাশে অবস্থিত তৈন খালছড়া থেকে নিয়মিত রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। গত ৩০ জুন, সোমবার আনুমানিক রাত ১১টা থেকে রাত ব্যাপী অবৈধ ভাবে বালু উত্তোলন চলমান ছিল। সরেজমিনে গিয়ে দেখতে পেলাম স্থানীয়দের স্কেভেটরের সহায়তায় ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল এ কাজে জড়িত।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন গভীর রাত থেকে ভোর পর্যন্ত স্কেভেটরের মাধ্যমে বালু উত্তোলন ও পরিবহন কার্যক্রম চলমান থাকে। কোনো প্রকার নিয়ন্ত্রণ না থাকায় এর ফলে নদী-প্রকৃতির ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।
খাল ও ছড়ার স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, আশপাশের বসতভিটা ও কৃষিজমি ভাঙনের ঝুঁকিতে পড়ছে।
সচেতন মহল আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে বালু উত্তোলন চলতে থাকলে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়বে। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ এবং নিয়মিত মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। তবে এলাকাবাসী আশা করছে, উপজেলা প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ করলে অবৈধ বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করা সম্ভব।
স্টাফ রিপোর্টার : : সিআইডির ওসি পরিচয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ফোন করে তদন্তের নামে অর্থ আদায়ের অভিযোগ উ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চন্দনপুরা ভুইয়া গলিতে ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযো...বিস্তারিত
কুতুবদিয়া প্রতিনিধি :: : কক্সবাজারের কুতুবদিয়ায় পারিবারিক বিরোধের জেরে ঘরে ঢুকে তপসি দাস (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্য...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে এক নারীকে ধর্ষণ করে সেই ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ধারণ, পরবর্তীতে সেগুলো দেখিয়ে দীর্ঘদ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে ২৫ লক্ষ টাকার ৮২ কেজি গাঁজা সহ ভারতীয় পন্য জব্দ করেছে বর্ডার গা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited