শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৫৯ পিএম, ২০২৫-১২-০৩
এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ
বান্দরবান জেলার দুর্গম উপজেলা আলীকদমে শিক্ষা ও চিকিৎসা এই দুই মৌলিক খাতে দীর্ঘদিনের সংকট চরম আকার ধারণ করেছে। এর সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় মানুষের জীবনমান ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর।
পাহাড়ি এলাকার বিদ্যালয়গুলোতে আধুনিক অবকাঠামো, প্রযুক্তি-নির্ভর শিক্ষা উপকরণ, পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও নিয়মিত পাঠদানের সুযোগেরও উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। উচ্চমাধ্যমিক ও কারিগরি শিক্ষার পরিসর সীমিত ইন্টারমিডিয়েট পর্যন্ত হওয়ায় শিক্ষার্থীদের বাইরে গিয়ে পড়াশোনা করতে বাধ্য হতে হচ্ছে।
অন্যদিকে চিকিৎসা খাতে পরিস্থিতি আরও ভয়াবহ। আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের অভাব দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে আন্দোলন ও কর্মবিরতির কারণে সেবার গতি আরও শ্লথ হয়ে পড়ে। হাসপাতালে ব্যানার টানানো থাকলেও অনেক সময় সেবাদানকারী কর্মীদের অনুপস্থিতি রোগীদের চরম ভোগান্তিতে ফেলে। জরুরি চিকিৎসার সীমাবদ্ধতার কারণে রোগীদের কক্সবাজার সদর বা চট্টগ্রামে রেফার করতে হচ্ছে যা সময়, অর্থ ও ঝুঁকি সব দিক থেকেই চাপ বাড়াচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, শিক্ষা ও চিকিৎসা খাতের মান উন্নয়ন ছাড়া আলীকদমের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। তারা দ্রুত শিক্ষক নিয়োগ, পর্যাপ্ত চিকিৎসা জনবল, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ এবং দুর্গম অঞ্চলের জন্য বিশেষ সেবা চালুর দাবি জানিয়েছেন।
অন্যদিকে, সব চ্যালেঞ্জের মাঝেও আলীকদম পর্যটনের সম্ভাবনায় পিছিয়ে নেই। প্রকৃতির মনোরম সৌন্দর্য, শান্ত পরিবেশ ও পাহাড়ি বৈচিত্র্য দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে পর্যটকদের আগমন বাড়ছে। পর্যটননির্ভর অর্থনীতিও ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে।
শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয় বলে মনে করছেন এলাকাবাসী। আলীকদম সেনা জোন বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তি বজায় রাখতে নিয়মিত কাজ করে যাচ্ছেন। তাদের নানা সামাজিক উদ্যোগ, সহায়তা ও জনমুখী কার্যক্রমে স্থানীয়দের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।
অবকাঠামো উন্নয়ন, শিক্ষা-চিকিৎসা সেবা সম্প্রসারণ এবং পর্যটন খাতে পরিকল্পিত বিনিয়োগ নিশ্চিত করতে পারলে আলীকদম এক সম্ভাবনাময় মডেল উপজেলায় পরিণত হতে পারে বলে আশা করছেন সচেতন নাগরিকরা।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited