চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ফটিকছড়িতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে তিন প্রার্থীর ঐক্যমত

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৩:৩৬ পিএম, ২০২৬-০২-০৭

ফটিকছড়িতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে তিন প্রার্থীর ঐক্যমত

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে একমত পোষণ করেছেন তিন প্রার্থী। বিএনপি, জনতার দল ও এক স্বতন্ত্র প্রার্থী একসঙ্গে সাংবাদিকদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।
তাঁরা বলেন, জনগণ যাকে যোগ্য মনে করবেন, তাকেই বিজয়ী করবেন—এতে আমাদের কোনো অভিযোগ বা দুঃখ নেই। তবে ফটিকছড়ির বাতাসে কেন্দ্র দখল, ভোট কারচুপি ও জাল ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণের চক্রান্তের খবর ভাসছে, যা উদ্বেগজনক।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদস্থ বাসভবনে তিন প্রার্থী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে একমত পোষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর, জনতার দলের প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী চৌধুরী (কলম প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জিন্নাত আকতার (হরিণ প্রতীক)।
কলম প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী চৌধুরী বলেন, “জনগণের রায়ে যে বিজয়ী হবেন, তাঁকে ফুল দিয়ে বরণ করে নিতে আমরা বদ্ধপরিকর। শুধু আমরা তিনজন নই, প্রায় সব প্রার্থীই সুষ্ঠু নির্বাচনের দাবিতে একমত।”
হরিণ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জিন্নাত আকতার বলেন, “ভোটকেন্দ্র দখলের কোনো অপচেষ্টা করবেন না। প্রশাসনের কাছে অনুরোধ, উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করার ব্যবস্থা নিন।”
বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর বলেন, “স্বাধীনতার স্বপক্ষের শক্তি আজ ঐক্যবদ্ধ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক থাকতে হবে।”
ক্যাপশন: ফটিকছড়িতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে তিন প্রার্থী একমত পোষণ করেন।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর