শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৫:৪৪ পিএম, ২০২২-০৫-২৪
এবারের মৌসুমটা খালি হাতে শেষ করতে হবে, সেটা জানা ছিল আগেই। কিন্তু ঘরের মাঠ ন্যু ক্যাম্পে লিগের শেষ ম্যাচটাও যে এমন হতাশা উপহার দেবে, নিশ্চয়ই ভাবতে পারেননি বার্সা সমর্থকরা।
শিরোপাশূন্য মৌসুমে নিজেদের শেষ ম্যাচে ভিয়ারিয়ালের কাছে হেরেছে জাভি হার্নান্দেজের দল। দাপট দেখিয়ে খেললেও গোল আদায় করতে পারেননি ফেররান তরেস, পিয়েরে-এমেরিক অবামেয়াংরা। ফলে ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
লা লিগায় দ্বিতীয় স্থান আগেই নিশ্চিত হয়েছিল। তাই এই ম্যাচের জয়-পরাজয় বার্সার ভাগ্যে কোনো পরিবর্তন আনতো না। অন্যদিকে ভিয়ারিয়ালের জন্য ম্যাচটি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। বার্সাকে হারিয়ে আগামী মৌসুমে উয়েফা কনফারেন্স লিগের টিকেট নিশ্চিত করেছে তারা।
ম্যাচের শুরু থেকে আক্রমণের পসরা সাজিয়ে বসে বার্সেলোনা। কিন্তু আলবা, ডি ইয়ংরা গোলমুখ খুলতে পারেননি। বরং খেলার ধারার বিপরীতে ৪১তম মিনিটে এগিয়ে যায় ভিয়ারিয়ালই। দানি পারেহোর পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার আলফোন্সো পেদ্রাসা।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ফেররান তরেস ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে বার্সার ভাগ্যে যেন এদিন শনি ভর করেছিল। ভিএআর দেখে পেনাল্টি বাতিল করে ফ্রি-কিক দেন রেফারি।
এর দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে ভিয়ারিয়াল। ডি-বক্সে বল বিপদমুক্ত করতে না পেরে ত্রাওরে সেটা তুলে দেন প্রতিপক্ষের মোই গোমেসের পায়ে। জোরাল শটে ২-০ করেন স্প্যানিশ মিডফিল্ডার।
এরপরই অবামেয়াংকে তুলে আনসু ফাতি ও ত্রাওরের জায়গায় উসমান ডেম্বেলেকে নামান বার্সেলোনা কোচ। কিন্তু তাতে ভাগ্যবদল হয়নি। ৭৩ মিনিটে ডি ইয়ং হেডে জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি। শেষ পর্যন্ত হারের হতাশা সঙ্গী করেই মাঠ ছাড়ে জাভির দল।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited