শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৮:৩৬ পিএম, ২০২১-০৯-০৯
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্র পিএবি সড়কের চাতরী চৌমুহনী মোড়ে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে ভাসমান দোকান। এবং মূল সড়কের দুই পাশ দখলে নিয়েছে সিএনজি পার্কিং। যার কারণে এ সড়কে প্রতিদিন নিত্য যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে এ সড়ক ব্যবহারকারী ও পথচারীদের। জানাযায়, উপজেলার সবচেয়ে ব্যস্ততম এই সড়ক দিয়ে প্রতিদিন প্রশাসনের কর্মকর্তারা একাধিকবার আসা যাওয়া করলেও যানজট নিরসনে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুধুমাত্র সরকারি উর্ধ্বতন কর্মকর্তা বা এমপি- মন্ত্রীরা এই সড়ক দিয়ে যাওয়ার সময় দায়িত্বরত ট্রাফিক ও থানা পুলিশ যানজট মুক্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। তারা চলে যাওয়ার পর আবারো যানজটের একই দৃশ্য সৃষ্টি হয়। আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), সাবেক অফিসার ইনচার্জ প্রতি সপ্তাহে একবার হলেও সড়কে অবৈধ দোকান, গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাত্রীদের দুর্ভোগ লাগব করত। দীর্ঘদিন যাবৎ কোন ধরণের অভিযান পরিচালনা না করায় ভাসমান দোকানদার, সিএনজি, অটোরিকশা, মোটর সাইকেল পার্কিং করে ফুটপাত ও সড়ক দখল করে নিয়েছে। যার ফলে প্রতিদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। স্থানীয় বাসিন্দারা চাতরী চৌমুহনী বাজারের ইজারাদারদের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন। ইজারাদাররা বাজার ছাড়াও রাস্তার উপর ভাসমান দোকান বসিয়ে প্রতিদিন অবৈধ ভাসমান দোকানগুলো থেকে টাকা তুলছে বলে জানান। অনেক ব্যবসায়ী বলেন, আমরাতো টাকা দিয়ে ব্যবসা করতেছি সমস্যা কোথায় যানজট সৃষ্টি হলে বাজার কমিটি দেখবে। ভুক্তভোগী পথচারীরা জানান, আগে কেইপিজেড ছুটি হলে যানজট হতো। এখন প্রতিনিয়ত তীব্র যানজট হয়। মূল সড়কের উপরে অবৈধভাবে ভাসমান দোকান ও গাড়ি পাকিংয়ের কারণে প্রতিদিন এ যানজট সৃষ্টি হচ্ছে। এজন্য ট্রাফিক পুলিশ ও প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা। এ বিষয়ে আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল নূর চৌধুরী বলেন, প্রশাসন ৩টি বিষয়ে গুরুত্ব দিলে চাতরী চৌমুহনী মোড়ে কোন ধরনের যানজট থাকবে না। (এক) সিএনজি এবং অটোরিকশা রাখার নিদিষ্ট স্থান ছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং নিষেধ করতে হবে। (দুই) সড়কের উপর ভাসমান প্রতিটি দোকানদারদের উচ্ছেদ করে বাজারের নির্দিষ্ট জায়গায় বসতে নির্দেশ দেওয়া। (তিন) দোকানদারদের কোন জিনিসপত্র মূল দোকান হতে বের করে ফুটপাতে না রাখতে নির্দেশ দেওয়া। এই তিনটি আইন অমান্যকারীদের বিরুদ্ধে সড়ক আইন ও প্রশাসনিক আইনের আওতায় এনে কঠোর পদক্ষেপ গ্রহণ করলে চাতরী চৌমুহনী মোড়ে কোন ধরনের যানজট থাকবে না বলে জানান তিনি। এব্যাপারে আনোয়ারা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী জানান, চাতরী চৌমহুনী মোড়ে অবৈধ স্থাপনার ব্যাপারে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited