শিরোনাম
আমাদের ডেস্ক : | ১০:১৫ পিএম, ২০২১-০১-৩১
লাভ বাংলাদেশ ফাউন্ডেশন কক্সবাজার জেলার উদ্যোগে আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও মিলনমেলা সম্পন্ন হয়েছে। শনিবার(৩০ জানুয়ারি) মহেশখালী সোনাদিয়া দ্বীপে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত মিলনমেলা ও সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন লাভ বাংলাদেশ কক্সবাজার জেলার সভাপতি শহিদুল করিম শহিদ। কর্মশালা ও মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক আমাদের কক্সবাজার,দৈনিক আমাদের চট্টগ্রাম, দৈনিক আমাদের বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান চৌধুরী। অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের দুঃখ দুর্দশায় সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। যেকোনো বিপদ আপদে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহফুজা চৌধুরী, একুশে সংবাদ পত্রিকার সম্পাদক ড.শাহজাহান মজুমদার, প্রশিক্ষক দৈনিক কর্ণফুলীর স্টাফ রিপোর্টার এয়াকুব আলী মনি, প্রশিক্ষক ছিলেন দৈনিক সাঙ্গু'র স্টাফ রিপোর্টার ও কক্সবাজার নিউজ বার্তা সম্পাদক ইমাম খাইর, আনোয়ারা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি আবদুন নূর চৌধুরী, চট্টগ্রাম মহানগর সভাপতি আরফান উদ্দিন, সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মৌলভী খাইরুল ওয়ারা, জেলা সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সালাম, জেলা সদস্য জসিম উদ্দিন, সদস্য আজিম উদ্দিন ইউপি, কক্সবাজার শহর সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি শাহাব উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক রমজনুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক মিজান উদ্দিন, সদস্য মোঃ কামাল হোসেন, মোহাম্মদ জুয়েল, শরিফুল হাসান সৌরভ, কক্সবাজার সদর উপজেলা কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, সহ সভাপতি জামাল হোছাইন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক রনি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম ইমন, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম,সহ অর্থ সম্পাদক মোহাম্মদ শরীফ, চকরিয়া উপজেলা সভাপতি নুরুদ্দোজা, সাধারণ সম্পাদক, ওমর আলী, কুতুবদিয়া উপজেলা সভাপতি নেজামুল হক, সিনিয়র সহ-সভাপতি আবু শমা, মহেশখালী উপজেলা সভাপতি মিছবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক আসমাউল হাসান, ঈদগাঁও-থানা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মনছুর আলম, সদস্য গিয়াস উদ্দিন ভুট্টো, আমানুল হক, রামু উপজেলার সভাপতি আবুল কালাম আজাদ, মোহাম্মদ সোহেল শাহরিয়া, উখিয়া উপজেলা সহ-সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান, ইমরান আল মাহমুদ রুবেল শর্মা, নিজাম উদ্দিনসহ বিভিন্ন জেলা,উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সোনাদিয়া দ্বীপে পৌঁছামাত্র লাভ বাংলাদেশ ফাউন্ডেশন টিমকে ফুল দিয়ে বরণ করেন দ্বীপবাসী। পরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। মধ্যাহ্নভোজ শেষে র্যাফেল ড্র ও প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ করেন কর্মশালায় প্রশিক্ষক ও অতিথিগণ।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited