শিরোনাম
রায়হান সিকদার,লোহাগাড়াঃ | ০৩:৩৪ পিএম, ২০২০-১১-০৪
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চট্টগ্রাম- ১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির ঐকান্তিক প্রচেষ্টায় দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের অধীন ২০২০-২০২১ অর্থবছরের আওতায় লোহাগাড়ায় কাবিটা প্রকল্পের ১ টি এবং অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের ৩ টি রাস্তা পরিদর্শন করা হয়েছে।
২ নভেম্বর বিকেলে উপজেলার আধুনগর ইউনিয়নের মছদিয়া মাটি ভরা দ্বারা উন্নয়ন, উত্তর হরিনা চৌধুরী পাড়া মসজিদের পুকুর পাড় হইতে মাটির রাস্তার দ্বারা উন্নয়ন, আধুনগর মরাডলুকুল ডবল এইচবিবিকরন এবং রশিদার ঘোনা জনু মৌলুবীর দোকান হইতে পশ্চিম দিকে রাস্তার মাটির দ্বারা কাজের পরিমাপ করা হয়েছে। উক্ত প্রকল্প পরিমাপ ও পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া।এসময় সাথে ছিলেন আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের কার্য্য সহকারী শুভংকর চাকমা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া জানান, বর্তমান সরকার উন্নয়নের সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল পরিণত হয়েছে। গ্রাম হবে শহর এরই ধারাবাহিকতায় কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী । সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় মাননীয় এমপি মহোদয়ের আন্তরিক প্রচেষ্ঠায় "দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের অধীন ২০২০-২০২১ অর্থবছরের আওতায় কাবিটা প্রকল্পের ১ টি এবং অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের ৩ টি রাস্তা পরিদর্শন করেছি এবং রাস্তাগুলো পরিমাপ করা হয়েছে। শীঘ্রই সড়কে কাজ শুরু করা হবে বলেও তিনি জানান।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited