শিরোনাম
উখিয়া প্রতিনিধি :: | ০৫:৪৪ পিএম, ২০২০-০৯-২৮
চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি, ডাচ্-বাংলা চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ল্যাটিন আমেরিকা বাংলাদেশ চেম্বারের ভাইস প্রেসিডেন্ট, থাই চেম্বার অব কমার্সের পরিচালক, কাশেম-নুর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান, চট্টগ্রাম সমিতি-ঢাকা’র সাবেক নির্বাহী সদস্য, কেএন হারবার কনসোর্টিয়াম লিমিটেডের এমডি ও সিইও আলহাজ্ব হাসান মাহমুদ চৌধুরী আর নেই (ইন্না..... লিল্লাহি..... রাজিউন)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২.৩০ মিনিটের সময় রাজধানী ঢাকার আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিরতরে না ফেরার দেশে চলে যান এই সমাজসেবক। আজ রাত ৮ টায় গুলশান আজাদ জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্টিত হবে।
ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে আগে থেকে চিকিৎসাধীন হাসান মাহমুদ চৌধুরী'র শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে একদিন লড়ে মৃত্যুরকোলে ঢলে পড়েন তিনি, দুপুর নাগাদ চিকিৎসকরা তার লাইফ সাপোর্ট খুলে নেন।
তাঁর মৃত্যুতে চট্রগ্রাম মহানগর, রাউজানের কদলপুর, পটিয়া , চান্দগাঁও আবাসিক এলাকা সহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, করোনার শুরু থেকে ঢাকায় অবস্থান করে মানবিক সহায়তার তদারকি করছিলেন জনাব হাসান মাহমুদ চৌধুরী। কিন্তু তিনি চট্টগ্রামের কিছু মানবিক কাজে এবং জাতীয় শোক দিবসে চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির আলোচনা সভা, রক্তদান কর্মসূচি ও অসহায় দুস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে অংশ নিতে দুই সপ্তাহ খানেক আগে চট্টগ্রামে ছুটে আসেন। এসময় বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করার এক পর্যায়ে হঠাৎ অসুস্থতা অনুভব করায় তাঁকে ২৭ আগস্ট ঢাকায় নিয়ে যাওয়া হয়। ওইদিন করোনার নমুনা সংগ্রহ করা হয়। পরেরদিন (২৮ আগস্ট) করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ পাওয়া যায়।
গত ৭ সেপ্টেম্বর ঢাকায় নিজ বাসায় চিকিৎসাধীন থাকা হাসান মাহমুদ চৌধুরীর শারীরিক অবনতি হলে তাকে আনোয়ার খান মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। এরপর তাকে আইসিইউ বেডে হস্তান্তর করে হাই ফ্লু অক্সিজেন সেবা দেওয়া হয়।
চট্টগ্রামে অবস্থানকালে তিনি করোনা আইসোলেশন সেন্টার চট্টগ্রামের জন্য ৫ লক্ষ টাকা, চট্টগ্রাম সিটি করপোরেশন সেবকদের নতুন পোশাকের জন্য ২০ লক্ষ টাকাসহ চসিককে ২২ লক্ষ টাকার অনুদান দেন। এছাড়াও হাসান মাহমুদ চৌধুরী দেশে করোনা মহামারিতে অন্তত দেড় লক্ষ মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে প্রায় ৫০ হাজার মানুষের ঘরে পোঁছে দিয়েছেন খাদ্য সহায়তা।
উল্লেখ্য, হাসান মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর ছোট ভাই।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সমিতি-ঢাকা’র সভাপতি মোহাম্মদ আবদুল মোবারক ও সাধারণ সম্পাদক, আবদুল মাবুদ, চট্রগ্রামের সাবেক সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দিন, ইংল্যান্ড প্রবাসী কামরুন নাহার ( নিরু ) , সাবেক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহা পরিচালক জনাব জামাল উদ্দিন আহমদ, প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জনাব বনি আলম, সাংবাদিক মুহাম্মদ রুশনী মোবারক, ব্যাংকার মুহাম্মদ রাফসান জানী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী তাঁহার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited