শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:২৮ পিএম, ২০২২-০৩-০৬
নগরের প্রধান সমস্যা জলাবদ্ধতা থেকে নগরবাসীর ভোগান্তি লাঘব, খালগুলোর চিরচেনা রূপ পুনরুদ্ধারের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
রোববার (৬ মার্চ) সকালে পূর্ব ষোলশহর ওয়ার্ডের মাইজপাড়ার বীর্জাখাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের বলেন, নগরের সব খাল থেকে পর্যায়ক্রমে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। অবৈধ দখলদারদের উচিত অভিযানের আগেই দখল ছেড়ে দিয়ে চসিককে সহযোগিতা করা।
তিনি নগরের জলাবদ্ধতা নিরসনে এ উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলে জানান।
অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমে চসিকের নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দিক, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীসহ কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ৩০ আনসার ব্যাটালিয়ন সহায়তা করে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited