চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

রমজানে যানজট নিরসনে অবৈধ পার্কিং ও ভাসমান হকারদের বিরুদ্ধে জিরো টলারেন্স

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:১৭ পিএম, ২০২৬-০২-১৯

রমজানে যানজট নিরসনে অবৈধ পার্কিং ও ভাসমান হকারদের বিরুদ্ধে জিরো টলারেন্স

বন্দরনগরী চট্টগ্রাম-এর প্রধান সড়কগুলোতে রমজান মাসে অফিস ছুটির সময় যানজট বৃদ্ধি পায়। শুধু প্রধান সড়ক নয়, অলিগলিতেও যানজট বেড়ে স্থবির অবস্থা সৃষ্টি হয়। অফিস ও আদালত ছুটির পর দ্রুত বাসায় ফেরার তাড়ায় নগরীর বিভিন্ন পাড়া-মহল্লার সড়কেও চাপ বেড়ে যায়। ইফতারের আগে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রধান সড়ক ও অলিগলিতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েনের পাশাপাশি অবৈধ পার্কিং ও ভাসমান ভ্যানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। যানজট নিরসনে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, শুধু ট্রাফিক পুলিশের উপস্থিতি যথেষ্ট নয়; চালকদেরও নিয়ম মেনে গাড়ি চালানো, নির্দিষ্ট স্থানে পার্কিং করা এবং প্রয়োজন অনুযায়ী বিকল্প সড়ক ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে। ইফতারের আগ মুহূর্তে রাইড শেয়ারিং ও গণপরিবহনের যাত্রী ওঠানামায় শৃঙ্খলা আনা জরুরি। ট্রাফিক বিভাগের দাবি, এসব উদ্যোগের ফলে নগরীর বিভিন্ন এলাকায় যানজট কিছুটা কমেছে। তবে স্থায়ী সমাধানের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন রয়েছে। গুরুত্বপূর্ণ রুটগুলোতে সড়কের পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং করায় সড়কের প্রশস্ততা কমে যায় এবং যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। রমজানের শুরু থেকেই ট্রাফিক বিভাগ এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। নগরবাসীর প্রতি সড়কের পাশে অযাচিত পার্কিং না করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া নির্ধারিত বাস স্টপেজে না দাঁড়িয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের টার্নিং পয়েন্টে যাত্রীদের অপেক্ষা করায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সড়কের মুভমেন্ট কমে যায়। ট্রাফিক নির্দেশনায় যাত্রীদের নির্ধারিত স্টপেজে গিয়ে অপেক্ষা করার অনুরোধ জানানো হয়েছে। অনেক স্টপেজে যাত্রী না থাকলেও গণপরিবহন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে, যা যানজট বৃদ্ধির অন্যতম কারণ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
অন্যদিকে, পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে অযাচিতভাবে যানবাহন সিএমপি এলাকায় প্রবেশ করায় যানজট সৃষ্টি হয়। এ বিষয়ে ট্রাফিক সদস্যদের কড়াভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। ভারী যানবাহনের জন্য নির্ধারিত সময়সীমা মেনে চলার বিষয়েও জোর দেওয়া হয়েছে। রমজান মাসে চলমান সড়ক মেরামতকাজ দ্রুত সম্পন্ন করে সড়ক চলাচল উপযোগী রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কের পাশে বাণিজ্যিক প্রতিষ্ঠানের কারণে আইল্যান্ড ভাঙা থাকায় ক্রেতারা ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন, যা যানবাহনের গতি ব্যাহত করছে। এ অবস্থায় সড়কে কোনো ব্যবসায়ী যাতে অবৈধভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে বিষয়ে ট্রাফিক বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী জানান, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে যানজট নিরসনে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। রমজান মাসে সড়কে যেন যানজট সৃষ্টি না হয় এবং পথচারীরা ফুটপাত ব্যবহার করে অনায়াসে চলাচল করতে পারে, সে জন্য পুলিশের পাশাপাশি আপনাদেরও সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রতিটি শপিংমলের সামনে ও আশপাশে স্বেচ্ছাসেবক মোতায়েনের ব্যবস্থা করতে হবে। সিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোমেন মজুমদার জানান, নিয়মিত ট্রাফিক এনফোর্সমেন্টের পাশাপাশি অতিরিক্ত ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ গাড়ি ও রং পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং রাস্তার পাশে ভাসমান ভ্যান বা অবৈধ দোকানের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। অবৈধ পার্কিং ও সড়কের পাশে ভাসমান/অবৈধ দোকানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


 মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ

মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ" -ডিসি জাহিদুল ইসলাম

রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত


আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর