চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চকরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

চকরিয়া প্রতিনিধি :    |    ০৬:৪৯ পিএম, ২০২০-১০-৩১

চকরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

কক্সবাজারের চকরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ পালিত হয়েছে ৩১ অক্টোবর শনিবার। "মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র" এই প্রতিপাদ্যে দিবসটি উদযাপন উপলক্ষে নানা আয়োজন করা হয় চকরিয়া থানা কমিউনিটি পুলিশিং ফোরামের পক্ষ থেকে। আয়োজনের মধ্যে ছিল থানা চত্বর থেকে বেলুন উড়িয়ে কর্মসূচীর শুভ উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, ব্যাটমিন্টন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও একজন করে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যকে ক্রেষ্ট উপহার দেওয়া। এদিকে পেকুয়া থানায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। 
এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম। 
চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ, চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার মো. তফিকুল আলম।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আজিমুল হক আজিম ও সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম লিটু, পৌরসভার সভাপতি অধ্যাপক এ কে এম শাহাবুদ্দীন ও সাধারণ সম্পাদক মোসলেহ্ উদ্দিন মানিক, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি জাহেদ চৌধুরী   , থানার অপারেশন অফিসার ও কমিউনিটি পুলিশিং অফিসার মো. মোজাম্মেল হোসেন, পল্লীবিদ্যুত পরিচালক হায়দার আলী, কমিউনিটি পুলিশিং সদস্য আজিজুল হক, হাসানুল ইসলাম আদর, ডা. সুমন দাশ, সমাজকর্মী আদনান রামীম, পৌরসভা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদ সাধারণ সম্পাদক সুনীপ দাশ সৌরভ।
এছাড়াও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটি চকরিয়া উপজেলা, পৌরসভা, ইউনিয়ন কমিটির সকল নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর