চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাউজান ও সন্দ্বীপ দুটি প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৫৩ পিএম, ২০২২-০৭-২৮

 রাউজান ও সন্দ্বীপ দুটি প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা শুরু

দেশের জনশক্তি তথা বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষ কর্মী গড়ে তোলার লক্ষ্যে দেশে ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা শুরু হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এসব প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের রাউজান ও সন্দ্বীপে দুটি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়। 

এছাড়াও গোপালগঞ্জ, রংপুর, পাবনা, নরসিংদী, সিরাজগঞ্জ, ফরিদপুর, মুন্সীগঞ্জ, দিনাজপুর, খুলনা, ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, গাজীপুর, শেরপুর, টাঙ্গাইল, লালমনিরহাট ও কিশোরগঞ্জে এসব কেন্দ্র নির্মাণ কাজ বাস্তবায়ন করেন জনশক্তি ও কসর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ১০ টি ট্রেডে প্রতিবছর ৪০ হাজার ৯৬০ জন কর্মীকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে উপজেলা পর্যায়ে এসব কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ থেকে সংযুক্ত ছিলেন জেলা  প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ,  সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

বৈদেশিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি তৈরি করা, দক্ষ জনশক্তি সরবরাহের মাধ্যমে শিল্পখাতে উৎপাদন বৃদ্ধি এবং সারা দেশে কারিগরী প্রশিক্ষণের সুযোগ এবং কাজের ক্ষেত্র সম্প্রসারণ প্রভৃতি লক্ষ্য নিয়ে এসব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়।

কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র গুলো চালু হওয়ায় সারা বছর ১০৪ টিটিসি ও ৭ টি আইএমটি বছরে ৯ লক্ষ জনকে প্রশিক্ষণ প্রদান করতে পারবে। ফলশ্রুতিতে  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর জন্য নির্ধারিত এসডিজি  লক্ষ্যমাত্রা ১০.৭ এর আওতায় কম খরচে অভিবাসন নিশ্চিত করা যাবে  এবং  বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ কর্মী প্রেরণ শতকরা ৫০ ভাগে উন্নীত হবে। এতে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র বিমোচনসহ দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্যদিকে সরকারে  প্রতিশ্রুতি প্রতিবছর প্রতি উপজেলা থেকে ১০০০ জন দক্ষ কর্মী প্রেরণ সম্ভব হবে। 

চট্টগ্রামের রাউজানের কুণ্ডেশ্বরীতে প্রতিষ্ঠিত কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা শেষে ছয়টি ট্রেড কোর্সে প্রশিক্ষাণার্থীগণ ভর্তির সুযোগ পাবে। ট্রেডসমূহ হচ্ছে- ইলেক্ট্রিক্যাল, আটোমেশন, রিফ্রেজেটর, কম্পিউটার, গার্মেন্টস ও মেশিনসপ। প্রতি আসনে ভর্তিও সুযোগ থাকবে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী। প্রশিক্ষণের মেয়াদ হবে ৬ মাস। আর সনদ্বীপের প্রশিক্ষণ কেন্দ্রে এসব কোর্সের সাথে বাড়তি আছে সিভিল ও ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন কোর্স। নবনির্মিত প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে রয়েছে একাডেমিক ভবন, প্রিন্সিপাল কোয়ার্টার, ডরমিটরী ভবনসহ অন্যান্য স্থাপনা। রাউজানের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ব্যায় ৩০৭.৫১ লক্ষ টাকা এবং স›দ্বীপের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ব্যায় ২১৬৩.৬২ লক্ষ টাকা।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর