শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:৪৩ পিএম, ২০২৫-০৯-০৬
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে বার্ষিক আবির্ভাব উৎসব ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে সেবাশ্রম কমিটি ও স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সেবাশ্রম কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি বছরের মতো এবছরও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৯তম আবির্ভাব দিবস ও সেবাশ্রমের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান ও মেলা আয়োজন করা হয়। তবে সন্ধ্যা ৮টার দিকে কিছু উশৃঙ্খল ব্যক্তি হঠাৎ বিশৃঙ্খলা সৃষ্টি করে মেলার শান্তিপূর্ণ পরিবেশ ভেঙে দেয়।
ক্লিন ইমেজ নেতা ও সাংবাদিকের ওপর ন্যাক্কারজনক হামলা
সীতাকুণ্ড উপজেলা মেলা কমিটির সেক্রেটারি এবং সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি মনোজ কুমার দুর্বৃত্তদের অবৈধ কর্মকাণ্ডে বাধা দিলে পরিস্থিতি উত্তেজিত হয়। আমন্ত্রিত অতিথিদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করা হয়। পরে দুর্বৃত্তরা বিএনপির তরুণ নেতা ইঞ্জিনিয়ার ফয়সাল তানভীর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান শাকিল এবং যুগ্ম আহ্বায়ক জামসেদ শাকিলের ওপর ন্যাক্কারজনক হামলা চালায়। তাদের সঙ্গে শারীরিকভাবে নির্যাতন ও ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটে।
এ সময় তারা সাংবাদিক ও তরুণ নেতা ইঞ্জিনিয়ার ফয়সাল তানভীরের "দৈনিক আমাদের চট্টগ্রাম" পত্রিকা'র আইডি কার্ডটিও ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে। এতে সাংবাদিক সমাজ এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানান।
অতিথি নেতাদের উপস্থিতি
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির জহুরুল আলম জহুর, সাবেক যুবদল আহ্বায়ক ফজল করিম চৌধুরী, পৌর যুবদল নেতা জিয়াউদ্দিন জিয়া এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সবাই এ ঘটনায় হতবাক হয়ে পড়েন।
নিয়ন্ত্রণের বাইরে ঘটনা
সেবাশ্রম পরিচালনা কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অতীতে ছোটখাটো সমস্যা হলেও তা নিয়ন্ত্রণে রাখা যেত। কিন্তু এবারের ঘটনা ছিল সম্পূর্ণ ভিন্ন ও হিংসাত্মক। সর্বোচ্চ চেষ্টা করেও এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এমন ন্যাক্কারজনক দুর্বৃত্তায়নের ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।
রাজনৈতিক পট পরিবর্তনের অভিযোগ
স্থানীয়রা জানান, হামলাকারীদের মধ্যে কয়েকজন একসময় আওয়ামী লীগ করলেও পরে সরকার পরিবর্তনের পর বিএনপিতে যোগ দেন। তাদের মধ্যে সুমন, জিসান, ইমন, মাছুম নামের কয়েকজন আগে আওয়ামী ঘরানার রাজনীতি করলেও বর্তমানে বিএনপির ব্যানারে নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। সূত্র বলছে, এরা কুমিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি কাদের সালাউদ্দিনের অনুসারী, তারা বিএনপির অন্য কোনো সিনিয়র নেতাদের কথাও শোনে না।
কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি
সেবাশ্রম কর্তৃপক্ষ ও এলাকাবাসী দাবি জানিয়েছেন—হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। একইসাথে সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন তারা।
সেবাশ্রমের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা দুঃখিত, এই ঘটনায় কমিটি কোনোভাবেই জড়িত নয়। এটি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। আমরা হামলার নিন্দা জানাই এবং সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যেন দোষীদের আইনের আওতায় আনা হয়।”
এ ঘটনায় স্থানীয় ও সনাতনী সম্প্রদায় আতঙ্কে দিন কাটাচ্ছেন। তারা বলছেন, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে ভবিষ্যতে বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত
ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত
ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) : সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited