শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:৪৪ এএম, ২০২১-০৩-২৪
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নতুন জেলার হিসেবে পদায়ন করা হয়েছে মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলামকে।
বুধবার (২৪ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি (প্রিজন্স) একে এম ফজলুল হক।
এর আগে মঙ্গলবার (২৩ মার্চ) কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন স্বাক্ষরিত এক আদেশে দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলামকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জেলার এর দায়িত্ব দেওয়া হয়।
একই আদেশে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় বদলিকৃত (কারা অধিদফতরে সংযুক্ত) চট্টগ্রামের সাবেক জেলার মো. রফিকুল ইসলামকে কারা অধিদফতর থেকে ঝিনাইদহ জেলা কারাগারে বদলি করা হয়েছে।
গত ৬ মার্চ চট্টগ্রাম কারাগার থেকে পালিয়ে যায় রুবেল নামের এক আসামি। এ ঘটনায় সেদিন রাতেই কোতোয়ালী থানায় মামলা করেন তৎকালীন জেলার মো. রফিকুল ইসলাম। পরে চট্টগ্রাম কারাগারের জেলার ও ডেপুটি জেলারকে বদলি, দুই কারারক্ষীকে বরখাস্ত ও সহকারী প্রধান কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের হয়।
স্টাফ রিপোর্টার : : কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের আমন্ত্রণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের পদচারণায় মুখর থাকত চট্টগ্রামের পাহাড়তলীর ঐতিহ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রামের ফয়েজ লেকের অভিজাত রুফটপ রেস্টুরেন্ট অ্যাটমোসফিয়ার রুফটপ মিউজিক ক্যাফেতে ১১ সেপ্টেম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited