শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:০৮ পিএম, ২০২৬-০২-২৩
কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরে অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে হাটহাজারী উপজেলার ধলইপুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বাংলানিউজকে বলেন, কৃষিজমির টপ সয়েল কর্তনের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনার সময় ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অপরাধীরা পালিয়ে যায়। অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত একটি মোটরসাইকেলে করে মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবক আমাদের অবস্থান অনুসরণ করেন। সেই সঙ্গে অপরাধীদের তথ্য দিতে থাকেন। পরে ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে অপরাধের বিষয়ে স্বীকারোক্তি প্রদান করেন।
কৃষি জমির টপ সয়েল কর্তনে সহায়তা করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০১০ এবং দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় ওই ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর ওয়াপদা এইচ ব্লকের হালিমা মঞ্জিলে ভোররাতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited