চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

এক কর্মবীরের বিদায়: ফটিকছড়িবাসীর হৃদয়ে অম্লান স্মৃতি রেখে গেলেন ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৪:৪২ পিএম, ২০২৫-১১-২৭

এক কর্মবীরের বিদায়: ফটিকছড়িবাসীর হৃদয়ে অম্লান স্মৃতি রেখে গেলেন ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী

চট্টগ্রামের বৃহত্তর উপজেলা ফটিকছড়িতে ২০২৩ সালের ১৩ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন মো. মোজাম্মেল হক চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি হয়ে ওঠেন ফটিকছড়ির মানুষের কাছে এক ভরসার নাম, এক কর্মবীর।দীর্ঘ দুই বছর তিনি দক্ষতা, সততা ও আন্তরিকতার সাথে ফটিকছড়িতে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর ফটিকছড়ি আসনের এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ পদ শূন্য হওয়ার পর তিনি অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করে এলাকায় প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখেন। নির্বাহী কর্মকর্তা হয়েও তিনি কাজ করেছেন জনপ্রতিনিধির মতো—মাঠে-ময়দানে মানুষের পাশে থেকে, সমস্যার সমাধান করে, প্রত্যাশার অতীত উদ্যোগ নিয়ে।ফটিকছড়ির সার্বিক উন্নয়ন, শিক্ষা, সামাজিক স্থিতি, আইনশৃঙ্খলা, দুর্যোগ ব্যবস্থাপনা থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা—সবখানেই ছিল তার সক্রিয় ও প্রশংসনীয় ভূমিকা। বন্ধুবর কিংবা সমালোচক—সবার সঙ্গেই তিনি এমনভাবে মিশে গেছেন যে অনেকের কাছেই হয়ে ওঠেন প্রিয় মানুষ, ভরসার স্থান।দীর্ঘ দায়িত্বপালনের পর এবার তিনি বদলি হয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে। বিদায়ের মুহূর্তে ফটিকছড়িবাসীর মন ভারী হলেও রয়েছে গর্ব—এমন একজন কর্মদক্ষ, মানবিক ও নিবেদিতপ্রাণ ইউএনওকে কাছে পাওয়ার সৌভাগ্য তাদের হয়েছিল।ফটিকছড়িবাসী হয়তো সারা জীবন মনে রাখবে এই কর্মবীর প্রশাসকের সৎ উদ্যোগ, মানবিক আচরণ এবং দায়িত্ববোধ। তার কর্মদক্ষতা ও মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা ফটিকছড়ির স্মৃতিতে অম্লান হয়ে থাকবে বছরের পর বছর।ফটিকছড়ির পক্ষ থেকে ইউএনও মো. মোজাম্মেল হক চৌধুরীর নতুন কর্মস্থলের জন্য রইল শুভকামনা।
 

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর