শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৮:১৮ পিএম, ২০২১-১২-৩০
২০১৬ সালে আমির খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘দঙ্গল’ দিয়ে দারুণ আলোচনায় আসেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা। এরপর থেকে একের পর সিনেমায় অভিনয় করে যাচ্ছেন তিনি।
বিদায়ী বছরের ৫ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই তারকার সবশেষ সিনেমা ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’। সিনেমাটিতে বাহারি রঙের শাড়িতে পরে পর্দায় ধরা দেন তিনি।
এর শুটিং করতে গিয়ে সুতির শাড়ির প্রতি আলাদা একটা আকর্ষণ তৈরি হয় সানিয়ার। আর সেই প্রেম থেকেই সিনেমার শুটিং শেষে বেশ কিছু শাড়ি ‘চুরি’ করে যত্ন করে রেখে দেন তিনি। যা পরবর্তীতে নিজের বন্ধুর বিয়েতে পরেন এই তারকা।পুরো বিষয়টি অবশ্য মজার ছলে সবার সঙ্গে শেয়ারও করেছেন সানিয়া নিজেই।
বিদায়ী বছরের স্মৃতির কথা বলতে গিয়ে সানিয়া বলেন, ‘খুব পছন্দ ছিল ‘মীনাক্ষী’ চরিত্রটির মতো করে সাজা, ওই শাড়িগুলো এখনও আমার সঙ্গে আছে। ওগুলো আমি সেট থেকে চুরি করে নিয়েছি। হ্যালো নেটফ্লিক্স….! এর মধ্যে একটি শাড়ি বন্ধুর বিয়েতে পরেছিলাম। ’
‘মীনাক্ষী সুন্দরেশ্বর’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন অভিমন্যু দাসানি। পরিচালনায় ছিলেন বিবেক সোনি। নতুন বছরে ভিকি কৌশলের বিপরীতে ‘স্যাম বাহাদুর’ অভিনয় করতে দেখা যাবে সানিয়াকে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited