শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৪:৩৩ পিএম, ২০২৪-১২-২৬
অবশেষে নিঁখোজের ৪২ঘন্টা পর রাঙামাটির কাপ্তাইয়ের সীতাঘাট মন্দির সংলগ্ন কর্ণফুলি নদীতে ভেসে উঠলো নিঁখোজ দুই পর্যটকের লাশ। তাঁরা হলেন চট্টগ্রাম মহানগর এলাকার সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে শাওন দত্ত(১৬) এবং প্রিয়ন্ত দাশ। শাওন রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র। প্রিয়ন্ত দাশ শাওনের খালাতো ভাই।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে নিঁখোজ দুই পর্যটকের লাশ ভেসে উঠলো বলে জানান ৯নং শিলছড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সরোয়ার এবং ঐ এলাকার স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু।
ইউপি সদস্য মো: সরোয়ার জানান,আজকে সকালে নিঁখোজ পর্যটকের পরিবারের সদস্যরা কর্ণফুলি নদীতে লাশ ভেসে উঠলো বলে সংবাদ দিলে, আমি সাথে সাথে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পরে সকাল ৮টা ৫ মিনিটে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ ২টি কর্ণফুলি নদী হতে উদ্ধার করে।
স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু জানান, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১ টা ৩০ মিনিটে গোসল করতে গিয়ে যেখানে দুই পর্যটক নিঁখোজ হন, ঠিক সেই জায়গায় কয়েক সেকেন্ড এর ব্যবধানে লাশ ২টি ভেসে উঠে।
কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হতে খবর জানার সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিসের লীডার কাজী নজরুল ইসলাম এর নেতৃত্বে ৮ সদস্যের একটি দল কর্ণফুলি নদী হতে নিঁখোজ দুই পর্যটকের লাশ উদ্ধার করেন।
চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রসঙ্গত: রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন এর শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হন। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited