শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৮:১১ পিএম, ২০২৬-০৯-০৮
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকী সৈকত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। অভিযানকালে পারকী সৈকত এলাকায় সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণকারীদের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সরকারি জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। এ সময় পারকী সৈকতের পর্যটন এলাকায় মোটরসাইকেল নিয়ে প্রবেশ ও চলাচল করায় দুই মোটরসাইকেল আরোহীকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে পারকী সৈকত এলাকার সরকারি জমি রক্ষা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশ সংরক্ষণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
এছাড়া সৈকত এলাকায় অবৈধ দখল, অননুমোদিত স্থাপনা নির্মাণ এবং পর্যটকদের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited