চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

হালদা নদী ও ধুরুং খালের পাড়ের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৬:৩৫ পিএম, ২০২৫-০৬-২১

হালদা নদী ও ধুরুং খালের পাড়ের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হালদা নদী ও ধুরুং খালের পাড়বর্তী জনপদে বর্ষা মৌসুম ঘনিয়ে আসতেই ভর করেছে চরম আতঙ্ক। গেল বছরের ভয়াবহ বন্যার ক্ষত এখনো শুকায়নি, এরই মধ্যে ফের নতুন বন্যার শঙ্কা নিয়ে দিন কাটছে স্থানীয়দের। মূল কারণ এই অঞ্চলের নদী ও খালগুলোর ভাঙা বেড়িবাঁধ, যার পুনর্নিমাণ এখনো সম্পূর্ণ হয়নি।

২০২৪ সালের ভয়াবহ বন্যায় হালদা, ধুরুং ও সত্তা খালের অন্তত ৫.৩ কিলোমিটার বেড়িবাঁধ ৫১টি স্থানে ভেঙে পড়ে, ফলে লোকালয়ে বন্যার পানি ঢুকে অগণিত মানুষের ঘরবাড়ি, কৃষিজমি, মাছের ঘের, সড়ক-সেতু সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়। চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, এ পর্যন্ত ৩৪টি স্থানে বেড়িবাঁধ মেরামতের কাজ শেষ হয়েছে।

বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ সোহাগ তালুকদার জানিয়েছেন, ৫১টি ভাঙ্গনের মধ্যে ৩৪ টি মেরামতের কাজ শেষ হয়েছে বাকি ১৭টি ভাঙনস্থানের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ৩ টি স্থানে জরুরি ভিত্তিতে মেরামতের কাজ শুরু হয়েছে। বাকি ১৪ টি স্থানও ধাপে ধাপে মেরামতের আওতায় আনা হবে। 

তবে স্থানীয়দের দাবি, বর্ষা শুরু হওয়ার আগেই সব ভাঙন মেরামতের কাজ শেষ হওয়া জরুরি। কৃষক মো. আবদুল খালেক বলেন, গতবারের বন্যায় আমার মাছের ঘের, ধানক্ষেত সব শেষ। এখনো সেই ক্ষতি সামলে উঠতে পারিনি। আবার যদি বন্যা হয়, পথে বসতে হবে।
একইভাবে ক্ষতিগ্রস্ত অন্য বাসিন্দারা জানান, নদীভাঙনে তারা ঘরবাড়ি হারিয়েছেন। কারো বসতভিটা নদীতে বিলীন হয়েছে, কারো রাস্তার সংযোগ বিচ্ছিন্ন। এ অবস্থায় তাঁরা দ্রুত বেড়িবাঁধগুলো মেরামতের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ সোহাগ তালুকদার ফটিকছড়ি উপজেলা ৯ টি ইউনিয়ন একটি পৌরসভা ২০২৪ বন্যায় প্লাবিত হয়। আকস্মিক বন্যার প্রভাবে ফটিকছড়িতে ৫১টি স্থানে  (৫.দশমিক ৫. ৩ ) কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। ২০২৪-২৫ অর্থ বছরে তিনটি প্যাকেজের মাধ্যমে ৩৪টি (০ দশমিক ৪.১ কিলোমিটার) নদীটির ভাঙ্গন মেরামত করা হয়। ১৭ বাকি স্থানের মধ্যে ৩ টি ভাঙ্গনে ৪ টি প্যাকেজের আওতায় উক্ত ৩টি স্থানে (০. দশমিক  ২.৯.০) কিলোমিটার অংশ মেরামত এর উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।দ্রুত মাঠ পর্যায়ে কাজ শুরু করা হবে। বাদ বাকি ১৪ টি স্থান আগামী অর্থ বছরে মেরামত করা হবে।

উল্লেখ্য, হালদা নদী ও এর আশপাশের এলাকা প্রতিবছরই বর্ষাকালে বন্যা ও ভাঙনের ঝুঁকিতে থাকে। সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে, শুধু কৃষি নয়—জীবন-জীবিকাও মারাত্মক হুমকির মুখে পড়ে।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর