শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৯:১৫ পিএম, ২০২৬-০৫-১৩
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা এলাকায় দীর্ঘদিনের অবহেলায় মৃতপ্রায় হয়ে পড়া ধুরুং খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছেন পৌরসভার কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এমরান। কৃষি, পানি নিষ্কাশন ও পরিবেশ রক্ষায় নেওয়া এ উদ্যোগকে ঘিরে
স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক আশাবাদ।
বুধবার সকাল ১০টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বারৈয়ারহাট থেকে এস.বি স্কুল পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় খাল খনন কাজের উদ্বোধন করা হয়। দীর্ঘদিন ধরে পলি, ময়লা ও আগাছায় ভরাট হয়ে খালটি প্রায় মৃত অবস্থায় পরিণত হয়েছিল। ফলে পানি
চলাচল ব্যাহত হয়ে কৃষিজমিতে সেচ সংকট ও জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, স্বাধীনতার পর থেকে খালটি আর খনন করা হয়নি। বছরের পর বছর অবহেলায় পড়ে থাকায় কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়েছে। সময়মতো পানি নিষ্কাশন না হওয়ায় অনেক জমি অনাবাদি হওয়ার ঝুঁকিতেও ছিল।
খাল খনন কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা। তাদের মতে, খালটি পুনরায় সচল হলে কৃষিজমিতে স্বাভাবিকভাবে সেচ দেওয়া সম্ভব হবে, ফসল উৎপাদন বাড়বে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতাও অনেকাংশে কমে আসবে।
ব্যবসায়ী মোহাম্মদ এমরানের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক আখ্যা দিয়ে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। তারা আশা করছেন, খালটি পুনরুদ্ধার হলে কৃষির পাশাপাশি এলাকার পরিবেশ, পানি প্রবাহ ও যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ফরিদুল আলম, মোহাম্মদ এহসান, স্থানীয় কৃষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited