চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

এবার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১১:৩৪ এএম, ২০২১-০৩-০২

এবার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে রাশিয়া

এবার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়তে যাচ্ছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছেন। রাশিয়ার বিরোধী দলীয় নেতা এবং দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সেই নাভালনির ওপর বিষ প্রয়োগের ঘটনাকে কেন্দ্র করেই নিষেধাজ্ঞার পরিকল্পনা করা হচ্ছে।

বাইডেন প্রশাসনের দুই কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার মধ্যে কি কি থাকবে এবং এর সঠিক সময় নির্ধারণের জন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বয় করবে যুক্তরাষ্ট্র। এক কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী, মার্কিন গণতন্ত্রের ওপর ক্রমাগত আক্রমণ চালিয়ে আসছে রাশিয়া। এছাড়া সম্প্রতি রাশিয়ার বিরোধী দলীয় নেতার ওপর বিষ প্রয়োগের ঘটনাকে কেন্দ্র করে সম্ভাব্য বিকল্প হিসেবে নিষেধাজ্ঞাকেই গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে।

রাশিয়ার ওপর এটাই হয়তো বাইডেন প্রশাসনের প্রথম নিষেধাজ্ঞা হবে। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের ঘনিষ্ঠ সম্পর্কই চোখে পড়েছে। কিন্তু বাইডেন হয়তো তার পূর্বসূরীর চেয়ে ভিন্ন পথেই হাঁটছেন।

রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে প্রথম থেকেই কোনো কঠোর পদক্ষেপ নিতে দেখা যায়নি ট্রাম্পকে। এদিকে, সোমবার শুরুর দিকে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা নাভালনির ওপর বিষ প্রয়োগ এবং তার তাৎক্ষণিক মুক্তির বিষয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানানোর পর সেদিনই রাশিয়ার চার শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন।

নাভালনিকে বন্দি রাখার পেছনে জড়িত চার বিচারপতি এবং আইন প্রয়োগকারী কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন নিষেধাজ্ঞার কারণে এই কর্মকর্তারা ইউরোপীয় ব্লকে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া ইউরোপী দেশগুলোতে থাকা তাদের সব ধরনের সম্পদ বাজেয়াপ্ত করা হবে বলেও জানানো হয়েছে।

রিটেলেড নিউজ

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত


লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর