শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৭:০২ পিএম, ২০২৫-০৭-২৩
রাঙামাটি শহরে জুয়ারিদের বিরুদ্ধে পুলিশের চলমান সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে আরও ১০ জন জুয়ারিকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শহরের ব্যস্ততম বাস টার্মিনাল এলাকা থেকে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃৃতরা সকলেই রাঙামাটি শহরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একে একে ১০ জনকে হাতেনাতে আটক করা হয়, যারা ওই সময় প্রকাশ্যে জুয়ার আসরে উপস্থিত থেকে খেলায় মেতে ছিলেন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: সাহেদ উদ্দিন।
উল্লেখ্য, এর আগের দিন সোমবার রাতে শহরের রিজার্ভ বাজারের সৈকত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আরও ১৩ জন জুয়ারিকে আটক করেছিল কোতয়ালী থানা পুলিশ। আটককৃত সেই জুয়ারিরা সকলেই জুরাছড়ি উপজেলার বাসিন্দা ছিলো।
রাঙামাটির পর্যটনবান্ধব পরিবেশকে কলুষিত করে তুলছে একটি অসাধু চক্র, যারা দীর্ঘদিন ধরে হোটেল ও টার্মিনাল এলাকায় জুয়ার আসর চালিয়ে আসছিল।
পুলিশের এমন ধারাবাহিক অভিযানে শহরের সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছে এবং এই উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited