চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পাহাড় থেকে শিশুসহ অপহৃত ১৫ জন উদ্ধার, আটক ২

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার    |    ০৫:৫১ পিএম, ২০২৫-০১-২৫

পাহাড় থেকে শিশুসহ অপহৃত ১৫ জন উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে ৬ শিশুসহ অপহৃত ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। যারা অপহরণ চক্রের সদস্য বলে দাবি করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্চপিয়ার পাহাড়ে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

গ্রেপ্তার অপহরণ চক্রের সদস্যরা হলো, বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচি পাড়ার বাসিন্দা নুরুল কবিরের ছেলে মোহাম্মদ হারুন (২৫) ও নুর মোহাম্মদ (১৯)। উদ্ধার হওয়া ভিকটিমদের মধ্যে পাঁচজন স্থানীয়, ১০ জন রোহিঙ্গা রয়েছে। তাদের মধ্যে ছয়জন শিশু। তারা উখিয়া-টেকনাফ উপজেলা বিভিন্ন এলাকার এবং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের বাসিন্দা। 

ওসি গিয়াস উদ্দিন বলেন, শুক্রবার দুপুরে তারই নেতৃত্বে থানা পুলিশের একটি টিম বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্চপিয়া নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ির পেছনে গহীন পাহাড়ের চূড়ায় অভিযান চালায়। এ সময় অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের অপর সহযোগীরা কৌশলে গহীন পাহাড়ে পালিয়ে যায়। 

পরে অপহরণের শিকার হওয়া ১৫ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ভিকটিমদের মধ্যে পাঁচজন স্থানীয়, ১০ জন রোহিঙ্গা রয়েছে। তাদের মধ্যে ৬ জন শিশু। ভিকটিমরা উখিয়া-টেকনাফ উপজেলা বিভিন্ন এলাকার এবং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের বাসিন্দা।

তিনি আরও বলেন, ধৃতরা পরস্পর যোগসাজশে ভিকটিমদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ১৬ থেকে ১৭ দিন যাবৎ ধাপে ধাপে এই ভিকটিমদের ঘটনাস্থলে এনে মুক্তিপণ আদায়ের জন্য জোরপূর্বক গহীন পাহাড়ের চূড়ায় আটক রাখে। গ্রেপ্তার ও পলাতক অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন সংঘবদ্ধ অপহরণচক্রটি দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে বাংলাদেশি ও বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অপরাধ সংঘটিত করে আসছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর