শিরোনাম
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:: | ০৬:৫৯ পিএম, ২০২২-০৬-১৬
মানিকছড়িতে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের উদ্যোগে সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১০.৩০ টায় মানিকছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বান্দরবন প্রকল্প অফিসের হিসাব ও প্রশাসন অফিসার নেছারুল আলম খান’র সভাপতিত্বে সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, কৃষি কর্মকর্তা মো. হাছানুর রহমান, মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার, ভ্যাটেরিনারী সার্জন রনী কুমার দে, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম, সমাজসেবা অফিসার (ভা.) আব্দুল মান্নান বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা সরকারি দপ্তরের নানা সুযোগ-সুবিধার সম্পর্কে উপকারভোগীদের মাঝে তুলে ধরে বলেন, সরকারিভাবে মানুষের জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকারি নানা সুবিধা ভোগের মাধ্যমে অনেকেই উপকৃত হচ্ছেন। তাছাড়া অনেকেই না জানার কারণে সে সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাছাড়া প্রত্যন্তঞ্চলের অনেকেরই সরকারি বিভিন্ন দপ্তরের কাজের পরিধি সম্পর্কে জানা নেই। কৃষি বিভাগ যেমন কৃষকদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষাবাদের সুপরামর্শ দিয়ে যাচ্ছেন, তেমনি সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করছেন সমাজসেবা অধিদপ্তর, মৎস্যচাষীদের উদ্বুদ্ধকরণেও কাজ করছেন মৎস্য অধিদপ্তর। এছাড়াও সমাজে পিছিয়ে পড়া নারীদের প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বি হিসেবে গড়ে তুলতে ও বাল্যবিবাহরোধে কাজ করে যাচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর। তাই ঘরে বসে না থেকে সরকারি বিভিন্ন দপ্তরে সুবিধা সম্পর্কে জানতে ও সেই সকল সুবিধা ভোগ করতে সরকারি দপ্তরে আসার আহব্বান জানান বক্তারা।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited