শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৩:০১ পিএম, ২০২০-০৯-২৮
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম আওয়ামী পরিবারের উদ্যোগে দামপাড়াস্থ মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে এক জন্মবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম আওয়ামী পরিবারের উপদেষ্টা ও কোতোয়ালী থানা আওয়ামী লীগ নেতা দীপক ভট্টাচার্য’র সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা শওকত ওসমান তানজির’র সঞ্চালনায় এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে নেত্রীর পক্ষে কেক কেটে জন্ম বার্ষিকী উদ্যাপন করেন। এসময় মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু পরবর্তী আওয়ামী লীগের দুরদর্শী নেতৃত্ব তার মেয়ের মধ্যে পেয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্ম আজ আমাদের অহংকার। তিনি একটি সুশৃঙ্খল জাতি গঠন করে প্রমাণ করে দিলেন তিনি জাতির পিতার মেয়ে। এদেশ তার এবং তিনি আজীবন এদেশের জন্য লড়ে যাবে। ১৯ বার নেত্রীকে সরাসরি হত্যা করার চেষ্ঠা হলেও তিনি আল্লাহর অশেষ কৃপায় ৭৪তম জন্মদিনেও আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান রোকন, কোতোয়ালী থানা আওয়ামী লীগ নেতা জসিম মাস্টার, আব্দুস সালাম, মোঃ সালাউদ্দিন, আবু মোহাম্মদ রাশেদ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতির একান্ত সচিব মানস কুমার মিত্র, কোতোয়ালী থানা আওয়ামী পরিবার নেতৃবৃন্দ দীলিপ কান্তি রুদ্র, প্রকাশ জৈন, উত্তম দাশ, আবু বক্কর, সাধন দাশ, সুজন কুমার ভট্টাচার্য, ইমরুল করিম প্রমুখ।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited