শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৬:৪৪ পিএম, ২০২১-০১-১৬
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চট্টগ্রাম প্রবাসী ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
১৬ জানুয়ারি শনিবার সকালে গাছবাড়িয়া নি.গৌ.সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা ও সিআইপি খন্দকার হেলাল উদ্দিনের সভাপতিত্বে ডায়মন্ড সদস্য সৌদি প্রতিনিধি মো.আবু ইউচুপ মামুনের ব্যবস্হাপনায় এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন ইসমাইল ইমন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাও.সোলাইমান ফারুকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শাহীন হোসাইন চৌধুরী, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মো.কমরুদ্দিন, সহকারী প্রধান শিক্ষক আবদুল মতিন।
এই সময় শীতার্ত দুস্থ, পিছিয়ে পড়া ও প্রান্তিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ। হাড়কাঁপানো এ শীতে কম্বল হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে কম্বল পাওয়া প্রান্তিক মানুষরা।
সেই সঙ্গে কম্বল পাওয়া দরিদ্র মানুষরা সাধুবাদ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দের প্রতি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পিছিয়ে পড়া শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্যোগটি সত্যিই যুগোপযোগী ও প্রশংসনীয়।শীতের প্রকোপের কারণে এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়া জন গোষ্ঠীর সুখ ফিরিয়ে আনার ক্ষেত্রে এ শীতবস্ত্র সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited