চট্টগ্রাম   সোমবার, ২ নভেম্বর ২০২৬  

শিরোনাম

লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য বিক্রি, দুই বেকারি মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:২৯ পিএম, ২০২৬-১১-০২

লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য বিক্রি, দুই বেকারি মালিককে জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিস্কুট, কেক ও পাউরুটিসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন এবং বিক্রির পাশাপাশি পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহারের দায়ে নগরের দুটি বেকারি মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ নভেম্বর) নগরের চকবাজার এলাকায় পরিচালিত অভিযানে দোহা ফুড মালিককে ১৫ হাজার টাকা এবং মস্কো বেকার্স মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই বিভাগীয় অফিস সূত্রে জানা গেছে, কাপাসগোলা রোডের দোহা ফুড বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই বিস্কুট, কেক ও সুইটমিটসের একাধিক ধরনের পণ্য বাজারজাত করছিল। একই সঙ্গে পণ্যের মোড়কে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করছিল প্রতিষ্ঠানটি।
এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারায় প্রতিষ্ঠান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, গুলজার মোড়ের মস্কো বেকার্স সিএম লাইসেন্স ছাড়াই বিস্কুট ও ব্রেডের বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করছিল।
পাশাপাশি শন পাপড়ির মোড়কে মানচিহ্ন ব্যবহার করছিল প্রতিষ্ঠানটি। বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১) ধারা লঙ্ঘনের দায়ে আইনের ২৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে প্রতিষ্ঠান দুটিকে সংশ্লিষ্ট সব ধরনের পণ্যের জন্য দ্রুত বিএসটিআইয়ের সিএম লাইসেন্স এবং মোড়কজাত পণ্যের নিবন্ধন সনদ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) সন্দীপন ভট্টাচার্য্য ও পরিদর্শক (মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার।

রিটেলেড নিউজ

১৬ স্টেশনে বর্ধিত বেতন, বঞ্চিত চট্টগ্রাম বিমানবন্দরের কর্মীরা

১৬ স্টেশনে বর্ধিত বেতন, বঞ্চিত চট্টগ্রাম বিমানবন্দরের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : নতুন পে-স্কেল অনুযায়ী বর্ধিত বেতন ১ নভেম্বর পরিশোধের নির্দেশনা থাকলেও তা পাননি চট্টগ্রামের শাহ আà¦...বিস্তারিত


চালকের আসনের নিচে রাখা ব্যাগে মিললো অস্ত্র

চালকের আসনের নিচে রাখা ব্যাগে মিললো অস্ত্র

নিজস্ব প্রতিবেদক : নগরের বায়েজিদ বোস্তামীতে দেশে তৈরি একটি এলজি ও একটি কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামের এক যুবককà...বিস্তারিত


৪ দিন কম থাকবে গ্যাসের চাপ

৪ দিন কম থাকবে গ্যাসের চাপ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বুধবার (৪ নভেম্বর) সকাà...বিস্তারিত


বগাসহ চারজনের একদিনের রিমান্ড মঞ্জুর

বগাসহ চারজনের একদিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশী থানা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের তালিকাভুক্ত অপà¦...বিস্তারিত


মীরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, আহত ২

মীরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, আহত ২

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি ট্রাকের সংঘর্ষে মিলন (২০) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছà...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৮৭৯ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৮৭৯ জন

নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর