চট্টগ্রাম   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬  

শিরোনাম

আলু নিয়ে উদ্বিগ্ন চাষি, পাইকার ও বেপারীরা

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৩৯ পিএম, ২০২৬-১১-১৯

আলু নিয়ে উদ্বিগ্ন চাষি, পাইকার ও বেপারীরা

রিয়াজউদ্দিন বাজারের আড়তে আলু ১২-১৩ টাকা। সবজির দোকানে খুচরায় ২৫ টাকা।
রিকশাভ্যানে ২০ টাকা (৫ কেজি ১০০ টাকা)। ইতিমধ্যে সীমিত পরিমাণে নতুন আলুর দেখা মিলছে বাজারে।
সব মিলিয়ে হিমাগারের আলু নিয়ে উদ্বিগ্ন চাষি, পাইকার ও বেপারীরা।  
মুন্সীগঞ্জের টংগিবাড়ির আলুচাষি রণজিৎ দাশ এসেছিলেন রিয়াজউদ্দিন বাজারের আড়তে।
উদ্বেগ আর চিন্তার ছাপ তাঁর চোখেমুখে। তিনি নিজে আলু চাষ করেন আবার মৌসুমে আশপাশের চাষিদের আলু কিনে হিমাগারে রেখে চট্টগ্রামের আড়তে সরবরাহ দেন।
রণজিৎ বাংলানিউজকে বললেন, হিমাগারে যে আলু রেখেছি তা বেচা হবে কিনা সেই চিন্তা করছি। এক কেজি আলু উৎপাদনে গড়ে ১৪ টাকার বেশি খরচ হয়েছে। বীজ, জমি ভাড়া, ট্রাক্টর ভাড়া, সার, কীটনাশক, আলু তোলার শ্রমিকদের মজুরি, হিমাগার ভাড়া, গাড়িভাড়া, আড়তদারের কমিশন ইত্যাদি হিসাব করলে কেজি প্রতি খরচ অনেক বেশি।    
তিনি বলেন, জ্বালানি তেলের দামের সঙ্গে সব খরচ বেড়ে গেছে। আগে প্রতি কানি জমি ট্রাক্টর দিয়ে চাষে খরচ পড়ত ১৪ হাজার টাকা। এখন দিতে হয় ২২ হাজার টাকা। মুন্সীগঞ্জ থেকে চট্টগ্রামে ১৪-১৫ টন আলু নিয়ে আসা গাড়ির ভাড়া আগে ছিল ১৪-১৫ হাজার টাকা। সেই গাড়িভাড়া এখন ১৯-২০ হাজার টাকা।  
হলান্ড থেকে আমদানি করা বীজ আলুর দাম ৫০ কেজি ১২-১৩ হাজার টাকা। কাঠের বাক্সে আসে সেই বীজ আলু। ৪২ জাতের আলু আছে। অনেকে বড় আলু কেটে টুকরা করে লাগায়। কেউ ছোট আলু বীজের জন্য রাখে, সেগুলো লাগায়। তবে হলান্ডের বীজ আলু থেকে বেশি আলু উৎপাদিত হয়।  
তিনি জানান, শ্রমিকদের মজুরি প্রতিদিন ৭০০ থেকে ১ হাজার টাকা। তাঁদের থাকা-খাওয়াসহ। এখন প্রতিকেজি আলুর জন্য ৬ টাকা হিমাগার ভাড়া দিতে হচ্ছে। আট মাসের মতো থাকে হিমাগারে। বিদ্যুৎ না থাকলে জেনারেটর চালাতে হয় হিমাগারে। তখন অনেক টাকা খরচ বাড়ে তাদের।  
‘আমরা ছোট গৃহস্থ। ৫ কানি আলু চাষ করেছিলাম। এবার আলু চাষ করার টাকা জোগাড় হয়নি এখনো। অনেক ধারদেনা হয়েছে। চাষের খরচও বাড়ছে। হিমাগারে রাখা আলু বেচা না হলে সামনে কী করব সেই চিন্তা করছি। শুধু আমি নই, অনেক চাষির অবস্থা আমার মতোই।’ বলেন রণজিৎ দাশ। 
আড়তের সামনেই রিকশাভ্যানে আলু বাছাই করে সাজাচ্ছিলেন তসলিম উদ্দিন। তিনি বলেন, আলুর বস্তায় কাটা, পচা ও ছোট আলু থাকে। সেগুলো বাছাই করতে হয়। তারপর ভালো বড় সাইজের আলু ৫ কেজি ১০০ টাকা বিক্রি করি। ছোট আলু কম দামে বেচে দিই। এক বস্তা আলু কিনলে ১০ টাকা আড়তদারের কমিশন ও ৩০ টাকা লেবার খরচ দিতে হয়। এরপর রিকশাভ্যান ভাড়া, খুচরা বিক্রির জন্য পলিথিন কেনা, চা-নাশতা খরচ, মজুরি সব মিলে কেজিতে আমাদের তিন-চার টাকা খরচ পড়ে। পচা, কাটা আলু, খরচ বাদ দিয়ে গড়ে কেজিপ্রতি ৩ টাকার বেশি লাভ হয় না। 
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ-সভাপতি এসএম নাজের হোসাইন বলেন, দেশে আলুর চাহিদার চেয়ে উৎপাদন বেশি হয়েছে। সেই উদ্বৃত্ত আলু রপ্তানির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আলুর সঠিক জাত নির্বাচন, কম খরচে আলু সংরক্ষণের প্রক্রিয়া, পদ্ধতি উদ্ভাবন, আলুর পাউডার তৈরিসহ ভ্যালু অ্যাডেড প্রডাক্ট তৈরিতে গুরুত্ব দিতে হবে। বিশ্বব্যাপী চাহিদা আছে তেমন জাতের ও মানের আলু উৎপাদনে প্রণোদনা দিতে হবে। আলুর মতো একটি বহুমুখী ব্যবহারযোগ্য প্রধানতম সবজি উৎপাদনে নিয়োজিত চাষিদের বাঁচাতে হবে। চাষিরা যাতে ন্যায্যমূল্য পান এবং কোনো সিন্ডিকেট যাতে ভোক্তাদের পকেট কাটতে না পারে সরকারকে সেদিকে নজর রাখতে হবে। 
সূত্র জানায়, দেশে বার্ষিক আলুর চাহিদা প্রায় ৯০ লাখ টন। এর বিপরীতে ২০২৫-২৬ অর্থবছরে দেশে ১ কোটি ১৫ লাখ টন আলু উৎপাদিত হয়েছে। দেশে সাড়ে চারশ’ হিমাগার রয়েছে। এর প্রায় ৯৫ শতাংশ বা প্রায় সোয়া আটশ’ হিমাগারে আলু সংরক্ষণ করা হয়। ২০২৫ সালের মার্চে কৃষি বিপণন অধিদপ্তর হিমাগারে আলু সংরক্ষণের সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করেছিল কেজিপ্রতি ৬ টাকা ৭৫ পয়সা। প্রায় দেড় বছর পর গত ৩০ আগস্ট কৃষি মন্ত্রণালয় সেই ভাড়া ৭৫ পয়সা কমিয়ে ৬ টাকা করে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এটা বহাল থাকবে। 

রিটেলেড নিউজ

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্ব সম্পন্ন

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্ব সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামীর প্রযু্ক্তিভিত্তিক স্বনির্ভর...বিস্তারিত


সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের à¦...বিস্তারিত


২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নগরের চান্দগাঁওয়ে একটি বাসায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ মো.জাহেদুল আলম (৩৫) নামের এক যুবককে গ্রà§...বিস্তারিত


চট্টগ্রাম মেডিকেল কলেজে বৈজ্ঞানিক সম্মেলন শুক্রবার শুরু

চট্টগ্রাম মেডিকেল কলেজে বৈজ্ঞানিক সম্মেলন শুক্রবার শুরু

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেল কলেজে ট্রপিক্যাল মেডিসিন ও টক্সিকোলজি বিষয়ক ১৪তম জাতীয় সম্মেলন ‘বানট্রপটক্à¦...বিস্তারিত


আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে ভূমি প্রতিমন্ত্রী

আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে ভূমি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলীতে চলন্ত বাসের ধাক্কায় আহত বিএনপির নেতাকর্মীদের দেখতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হা...বিস্তারিত


সোবহান হত্যা, কুমিল্লা থেকে তিনজন গ্রেপ্তার

সোবহান হত্যা, কুমিল্লা থেকে তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নগরের বাকলিয়ায় ছুরিকাঘাতে আব্দুস সোবহান হত্যা মামলার এজাহারভুক্ত ২ জনসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর