শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:২৩ পিএম, ২০২৬-১০-১৩
এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ:
দীর্ঘ চার দশকের বিচারিক স্থবিরতা ও পাহাড়ি জনপদের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে বান্দরবানের আলীকদমে অকার্যকর চৌকি আদালত পুনঃপ্রতিষ্ঠার জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপির কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করে আধা-সরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।
১৯৮২ সালে আলীকদমে আদালত স্থাপনের জন্য ভবন নির্মিত হলেও সেখানে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়নি। ফলে আইনি সেবা পেতে স্থানীয় মানুষকে জেলা শহর বান্দরবানে প্রায় ১১১ কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিতে হচ্ছে। এতে বিচারপ্রার্থীদের অর্থ, সময় ও শ্রমের অপচয়ের পাশাপাশি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথও কঠিন হয়ে উঠেছে।
প্রতিমন্ত্রীর পত্রে উল্লেখ করা হয়েছে, বিদ্যমান আদালত ভবন প্রয়োজনীয় সংস্কার করে বিচারিক কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া সম্ভব। এতে দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের দোরগোড়ায় বিচারিক সেবা পৌঁছে দেওয়া এবং দীর্ঘদিনের ভোগান্তি লাঘবের পথ উন্মুক্ত হতে পারে।
জানা গেছে, সামাজিক ও পরিবেশবাদী সংগঠন গ্রীন পলিসি মুভমেন্টের আহ্বায়ক মো. মহিউদ্দিন (বন্ধু)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় নথিপত্র পাঠিয়েছে। মন্ত্রীর দপ্তরের সুপারিশসহ বিষয়টি বর্তমানে আইন মন্ত্রণালয়ের বিচার শাখা-৪-এ প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রীন পলিসি মুভমেন্টের সদস্য সচিব ও প্রধান মুখপাত্র মো. মহিউদ্দিন (বন্ধু) জানান, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়িসহ দুর্গম পাহাড়ি এলাকার মানুষের বিচারিক ভোগান্তি কমাতে স্থানীয় পর্যায়ে আদালত চালু করা অত্যন্ত জরুরি। চূড়ান্ত অনুমোদন ও বাস্তবায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে।
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির রাজস্থলী থেকে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ভারত-মিজোরাম সীমান্তের আকাশে সন্দেহজনক ড্রোন উড়তে দেখে কয়েক রাউন্ড গà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে চিকিৎসাসেবা পৌঁছানো যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে স্থানীয় মানুষের ভরসার...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পাহাড়ের বেকারত্ব দূরীকরণ, নারীর কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটà...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : অগ্নিসন্ত্রাস, নাশকতা ও মানুষের মধ্যে হানাহানি দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না বলে মন্তব্য করেছà...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য, আধ্যাত্মিক সাধনা ও পুণ্য অর্জনের মহিমায় রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে অ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited