চট্টগ্রাম   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি, দুর্গম পোয়ামুহুরী সীমান্তে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার :    |    ০৯:৪৬ পিএম, ২০২৬-১১-২৬

সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি, দুর্গম পোয়ামুহুরী সীমান্তে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে চিকিৎসাসেবা পৌঁছানো যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে স্থানীয় মানুষের ভরসার বাতিঘর হয়ে উঠেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত পাহারার পাশাপাশি আর্তমানবতার সেবায় আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) আয়োজিত এক মেডিকেল ক্যাম্পেইনে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন শতাধিক নারী, পুরুষ ও শিশু।

​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী সীমান্ত এলাকায় এই বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধান ও দিক-নির্দেশনায় মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এএমসি রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

​পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চিকিৎসা বঞ্চিত ও নিম্ন আয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা এই ক্যাম্পেইনের মাধ্যমে হাতের নাগালে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ সামগ্রী পান। স্থানীয়দের মতে, দুর্গম এই জনপদে বিজিবির এমন উদ্যোগ তাদের স্বাস্থ্য সুরক্ষায় বড় ভূমিকা রাখছে এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করছে।

​বিজিবি সূত্র জানায়, কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের আওতাধীন ৫৭ বিজিবি একদিকে যেমন বাংলাদেশ-মায়ানমার সীমান্তে চোরাচালান, মাদক ও সীমান্ত অপরাধ দমনে তৎপর, তেমনি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

​শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়া এই কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যতে ব্যাটালিয়নের অন্যান্য দুর্গম সীমান্ত এলাকায়ও পর্যায়ক্রমে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

রিটেলেড নিউজ

রাঙামাটিতে বিসিকের প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা তৈরিতে পাশে থাকবে জেলা পরিষদ: চেয়ারম্যান দীপু

রাঙামাটিতে বিসিকের প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা তৈরিতে পাশে থাকবে জেলা পরিষদ: চেয়ারম্যান দীপু

মো.আরফান উদ্দীন  : পাহাড়ের বেকারত্ব দূরীকরণ, নারীর কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটà...বিস্তারিত


অগ্নিসন্ত্রাস ও হানাহানি দেশের কল্যাণ বয়ে আনে না: রাবিপবি উপাচার্য

অগ্নিসন্ত্রাস ও হানাহানি দেশের কল্যাণ বয়ে আনে না: রাবিপবি উপাচার্য

রাঙ্গামাটি প্রতিনিধি : : অগ্নিসন্ত্রাস, নাশকতা ও মানুষের মধ্যে হানাহানি দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না বলে মন্তব্য করেছà...বিস্তারিত


এক রাতের সাধনায় তৈরি হয় চীবর, ৫০ বছরের ঐতিহ্যে রাজবন বিহার

এক রাতের সাধনায় তৈরি হয় চীবর, ৫০ বছরের ঐতিহ্যে রাজবন বিহার

আলমগীর মানিক, রাঙামাটি : বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য, আধ্যাত্মিক সাধনা ও পুণ্য অর্জনের মহিমায় রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে অ...বিস্তারিত


সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙ্গামাটিতে ইফার সভা

সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙ্গামাটিতে ইফার সভা

রাঙ্গামাটি প্রতিনিধি : : সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সামাজিক নৈতিকতা প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা পালন...বিস্তারিত


রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠনের দু’কর্মীকে আটক করে পুলিশে দিলো জনতা

রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠনের দু’কর্মীকে আটক করে পুলিশে দিলো জনতা

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কà¦...বিস্তারিত


আধুনিক কৃষিযন্ত্রে পাহাড়ের কৃষিতে সমৃদ্ধির স্বপ্ন, ৭ কোটি টাকা দিচ্ছে জেলা পরিষদ

আধুনিক কৃষিযন্ত্রে পাহাড়ের কৃষিতে সমৃদ্ধির স্বপ্ন, ৭ কোটি টাকা দিচ্ছে জেলা পরিষদ

আলমগীর মানিক, রাঙামাটি : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কৃষি আধুনিকায়ন ও কৃষকদের জীবনমান উন্নয়নের অগ্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর