শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৪৭ পিএম, ২০২৬-১১-২৬
নগরের হালিশহরে একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর চারটার দিকে বড়পোল এলাকার পুলিশ বক্সে এ ঘটনা ঘটে।
এতে জানালার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে পুলিশ বক্সের জানালার বাইরে থেকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এতে জানালার কিছু অংশ পুড়ে যায়।
ধোঁয়ায় বক্সের ভেতর ও বাইরের দেয়াল কালো হয়ে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বৃহস্পতিবার ভোর চারটার দিকে দুর্বৃত্তরা পুলিশ বক্সে আগুন দিয়েছিল। বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত কয়েক দিনে নগরের বিভিন্ন স্থানে পুলিশ বক্স ও সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গত ১৯ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি চলাকালে বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নগরের মুরাদপুর এলাকায় ট্রাফিক পুলিশের একটি বক্সেও আগুন দেয় দুর্বৃত্তরা।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমাদের দেশের রিসোর্স হচ্ছে ২à§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় সিন্ডিকেট ও দালালচক্রের দৌরাত্ম্য রোধে বিশেষ অভিয...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ফেনীতে পৃথক তল্লাশিতে ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রামà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আমদানি করা সয়া সসের চালানের নমুনা পরীক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী থাকার কথা শূন্য দশমিক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কোস্ট গার্ড ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামে ২-২৫ নভেম্বর 'Exercise G...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভূজপুর থানা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র ও à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited