শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৩১ পিএম, ২০২৬-১১-২৬
বাংলাদেশ কোস্ট গার্ড ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামে ২-২৫ নভেম্বর 'Exercise Guardian Shark-1’ শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক মানের এ প্রশিক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ডের ১৪ প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগকালীন জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনায় দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের Acting Deputy Chief of Mission Ms. Trishita Maula. অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত এ যৌথ প্রশিক্ষণ পারস্পরিক আস্থা, পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, জরুরি উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে উভয় দেশের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এধরনের আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স আয়োজনের কার্যক্রম অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমাদের দেশের রিসোর্স হচ্ছে ২à§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় সিন্ডিকেট ও দালালচক্রের দৌরাত্ম্য রোধে বিশেষ অভিয...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ফেনীতে পৃথক তল্লাশিতে ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রামà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহরে একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর চারটার দিকà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আমদানি করা সয়া সসের চালানের নমুনা পরীক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী থাকার কথা শূন্য দশমিক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভূজপুর থানা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র ও à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited