চট্টগ্রাম   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

স্বামীর ছিল মদের ব্যবসা, স্ত্রীর ১০ কোটি টাকার অবৈধ সম্পদ

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:১৮ পিএম, ২০২৬-১০-১২

স্বামীর ছিল মদের ব্যবসা, স্ত্রীর ১০ কোটি টাকার অবৈধ সম্পদ

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১০ কোটি ৩০ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে রমা বিশ্বাস (৪৫) নামে এক নারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১২ অক্টোবর) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এ মামলাটি দায়ের করা হয়।

দুদকের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলাটি করেন।
দুদক চট্টগ্রামের উপপরিচালক রিয়াজ উদ্দিন বলেন, ২০০৮ সালের ১৩ নভেম্বর থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে এসব সম্পদ অর্জনের ঘটনা ঘটেছে।

প্রাথমিক অনুসন্ধানে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগের সত্যতা পাওয়ায় মামলার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৭ অক্টোবর দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাটির অনুমোদন দেওয়া হয়।
তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁর বিষয়টিও তদন্তের আওতায় আনা হবে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রমা বিশ্বাস, নগরের ফিরিঙ্গীবাজার এলাকার শচীন্দ্রলাল ভবনের বাসিন্দা।

তাঁর স্বামী প্রয়াত অনুপ বিশ্বাস কোতোয়ালী এলাকার আলোচিত মদ ব্যবসায়ী ছিলেন। রমা বিশ্বাসের নামে ১১ কোটি ৮৯ লাখ ১০ হাজার ৮৬৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। বিপরীতে, পারিবারিক ও অন্যান্য ব্যয় বাদ দিয়ে সম্পদ অর্জনের বিপরীতে তাঁর বৈধ আয়ের পরিমাণ ১ কোটি ৫৮ লাখ ৯৬ হাজার ৮৫৮ টাকা। এ হিসাবে তাঁর নামে ১০ কোটি ৩০ লাখ ১৪ হাজার ৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে।
২০২২-২৩ করবর্ষ পর্যন্ত রমা বিশ্বাসের নামে থাকা স্থাবর সম্পদের মূল্য ১১ কোটি ১৬ লাখ ৪২ হাজার ৬৩৫ টাকা। এ ছাড়া অস্থাবর সম্পদের পরিমাণ ৭২ লাখ ৬৮ হাজার ২২৯ টাকা। সব মিলিয়ে তাঁর নামে ১১ কোটি ৮৯ লাখ ১০ হাজার ৮৬৪ টাকার সম্পদ পাওয়া গেছে। ব্যবসা, গৃহসম্পত্তি ও অন্যান্য উৎস থেকে ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত রমা বিশ্বাসের বৈধ আয় ছিল ২ কোটি ৫৫ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। একই সময়ে পারিবারিক ও অন্যান্য ব্যয় ছিল ৯৬ লাখ ৪৬ হাজার ৬৬৮ টাকা। এসব ব্যয় বাদ দেওয়ার পর তাঁর বৈধ আয়ের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৫৮ লাখ ৯৬ হাজার ৮৫৮ টাকা। দুদকের হিসাবে, বৈধ আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর অবশিষ্ট অর্থের সঙ্গে তাঁর অর্জিত সম্পদের তুলনা করে ১০ কোটি ৩০ লাখ ১৪ হাজার ৬ টাকার অসংগতিপূর্ণ সম্পদ পাওয়া গেছে।

রিটেলেড নিউজ

নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে : ডিসি জাহিদ 

নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে : ডিসি জাহিদ 

নিজস্ব প্রতিবেদক :   চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমাদের দেশের রিসোর্স হচ্ছে ২à§...বিস্তারিত


চমেক হাসপাতালে এসআরবি-৭-এর বিশেষ অভিযান, ২০ দালালকে আড়াই লাখ টাকা জরিমানা

চমেক হাসপাতালে এসআরবি-৭-এর বিশেষ অভিযান, ২০ দালালকে আড়াই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় সিন্ডিকেট ও দালালচক্রের দৌরাত্ম্য রোধে বিশেষ অভিয...বিস্তারিত


প্রাইভেটকারের ইঞ্জিনের পাশে বিশেষ কায়দায় ইয়াবা ফিটিং, ১৯ হাজার ৬০০ পিসসহ আটক ৫

প্রাইভেটকারের ইঞ্জিনের পাশে বিশেষ কায়দায় ইয়াবা ফিটিং, ১৯ হাজার ৬০০ পিসসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক : ফেনীতে পৃথক তল্লাশিতে ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রামà...বিস্তারিত


হালিশহরে পুলিশ বক্সে আগুন

হালিশহরে পুলিশ বক্সে আগুন

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহরে একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর চারটার দিকà§...বিস্তারিত


সয়া সস, হেলমেটসহ ১০৪টি চালান প্রত্যাখ্যান বিএসটিআই’র

সয়া সস, হেলমেটসহ ১০৪টি চালান প্রত্যাখ্যান বিএসটিআই’র

নিজস্ব প্রতিবেদক : আমদানি করা সয়া সসের চালানের নমুনা পরীক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী থাকার কথা শূন্য দশমিক ...বিস্তারিত


বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডের যৌথ প্রশিক্ষণ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডের যৌথ প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কোস্ট গার্ড ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামে ২-২৫ নভেম্বর 'Exercise G...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর