চট্টগ্রাম   সোমবার, ১২ অক্টোবর ২০২৬  

শিরোনাম

'লুটকৃত' লাইসেন্স এখনও বহাল: সাবেক প্রশাসক করল অবৈধ, বর্তমান প্রশাসক করল নবায়ন!

কক্সবাজার প্রতিনিধি:    |    ১১:২৪ পিএম, ২০২৬-১০-১১

'লুটকৃত' লাইসেন্স এখনও বহাল: সাবেক প্রশাসক করল অবৈধ, বর্তমান প্রশাসক করল নবায়ন!

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে বেড়াতে আসা পর্যটক ও স্থানীয় অধিবাসীদের নিত্যদিনের ভোগান্তির অপর নাম এখন ইজি বাইক বা 'টমটম'। জেলা শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে এখন চরম বিশৃঙ্খলা ও ট্রাফিক জট। কোনো প্রকার প্রশাসনিক নিয়ন্ত্রণ ও জবাবদিহিতা ছাড়াই তিন ধরনের ভিন্ন ভিন্ন লাইসেন্স নম্বর প্লেট ব্যবহার করে বেপরোয়া গতিতে ছুটছে হাজার হাজার টমটম। একই সাথে চালকদের বড় অংশ ক্যাম্পত্যাগী রোহিঙ্গা ও অপ্রাপ্ত বয়স্ক কিশোর হওয়ায় পুরো শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতিসহ চুরি, ছিনতাই ও মাদক পাচারের ঝুঁকি আশঙ্কাজনক ভাবে বেড়েছে।

বৈধ ৩ হাজার, 'লুটকৃত' হাজারও লাইসেন্স নবায়নের অভিযোগ:
কক্সবাজার পৌরসভা সূত্রে জানা যায়, পৌর এলাকায় চলাচলের জন্য অনুমোদিত বৈধ টমটমের সংখ্যা মাত্র ৩,০০০টি। তবে অনুসন্ধানে জানা গেছে, তৎকালীন পৌরসভা পরিষদ থেকে অনিয়মের মাধ্যমে অন্তত ১,০০০টি অতিরিক্ত লাইসেন্স প্লেট লুট করা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তীতে তৎকালীন পৌর প্রশাসক রুবাইদা আফরোজ এক অফিসিয়াল আদেশের মাধ্যমে এসব লুটকৃত লাইসেন্সকে অবৈধ ঘোষণা করেন।
অভিযোগ উঠেছে, দীর্ঘ এক বছরেরও বেশি সময় অতিবাহিত হলেও বর্তমান পৌর কর্তৃপক্ষ সেই লুটকৃত লাইসেন্সধারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয়নি; বরং আইন ও প্রশাসনিক আদেশকে তোয়াক্কা না করে সেই ১,০০০ অবৈধ লাইসেন্স নবায়নের ব্যবস্থা করে দিয়েছে। ফলে জালিয়াতি করে তৈরি এসব যান বাহন নতুন করে আইনি বৈধতা পেয়ে পুরো শহর দখল করে নিয়েছে।

৮০ শতাংশ চালকই ক্যাম্পত্যাগী রোহিঙ্গা ও অপ্রাপ্তবয়স্ক:
আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয় সচেতন নাগরিকদের তথ্য মতে, পৌরসভায় চলাচলকারী ইজি বাইক গুলোর প্রায় ৮০ শতাংশ চালকই উখিয়া-টেকনাফের শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে আসা রোহিঙ্গা এবং অপ্রাপ্ত বয়স্ক কিশোর। কোনো প্রকার ড্রাইভিং লাইসেন্স, ট্রাফিক আইন বা স্থানীয় পথঘাট সম্পর্কে ধারণা না থাকা সত্ত্বেও কেবল কম মজুরিতে পাওয়ার কারণে অসাধু মালিকরা এদের হাতে যানবাহন তুলে দিচ্ছেন। অপ্রাপ্ত বয়স্ক ও অনিবন্ধিত রোহিঙ্গা চালকদের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে একদিকে যেমন পর্যটকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে চুরি, ছিনতাই ও ইয়াবা পাচারের মতো অপরাধ মূলক কর্মকাণ্ড দিন দিন অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে।

তিন ধরনের লাইসেন্স প্লেটের বিভ্রান্তি:
সরেজমিনে শহরের সড়কগুলোতে ঘুরে দেখা যায়, একই পৌরসভায় অন্তত তিন ধরনের নম্বর প্লেট ঝুলিয়ে অবাধে গাড়ি চালানো হচ্ছে: 
১. পুরানো মেয়াদী টিনের প্লেট: মেয়াদী পুরোনো আমলের টিনের সাধারণ নম্বর প্লেট । 
২. সবুজ-সাদা লাইসেন্স: সম্প্রতি ইস্যুকৃত বিস্তারিত মালিকানা ও তথ্যাদি সংবলিত সবুজ-সাদা রঙের প্লেট। 
৩. ডিজিটাল কিউআর কোড প্লেট: কিউআর কোড ও বেগুনি বর্ডার সংবলিত নতুন নম্বর প্লেট । 
এ একাধিক রূপ ও জালিয়াতির কারণে ট্রাফিক পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সড়ক থেকে আসল ও নকল বা বৈধ-অবৈধ টমটম সনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

"ডাম্পিং স্টেশন নেই, নেতাদের সুপারিশে আমরা উভয় সংকটে" — পুলিশ
টমটম, মিশুক ও অটোরিক্সার অবাধ চলাচল ও ট্রাফিক বিশৃঙ্খলা প্রসঙ্গে কথা বললে কক্সবাজার জেলা ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার জানান, আমাদের প্রধান সীমাবদ্ধতা হলো উপযুক্ত ডাম্পিং স্টেশন না থাকা। অবৈধ যানবাহন জব্দ করে যেখানে রাখা হবে, সেই জায়গার অভাব রয়েছে। দ্বিতীয়ত, যখনই আমরা সড়কে কঠোর অভিযান চালাতে যাই, তখনই বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দ এসব অবৈধ যানের সুপারিশ নিয়ে হাজির হন। ফলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় উভয় সংকটে পড়তে হয়।

বিপন্ন পর্যটন শিল্প: সচেতন পৌরবাসীর ৩ দাবি
দেশি-বিদেশি লাখ লাখ পর্যটকের অন্যতম আকর্ষণীয় এই শহরের সুনাম রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ ও পৌরসভার যৌথ জিরো-টলারেন্স ভূমিকার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা অবিলম্বে ৩টি সুনির্দিষ্ট পদক্ষেপ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন:
১. অবৈধ ঘোষিত লাইসেন্স জব্দ: তৎকালীন পৌর প্রশাসকের আদেশে অবৈধ ঘোষিত ১,০০০ লাইসেন্স বাতিলসহ অনুমোদনহীন সব টমটম, মিশুক ও অটোরিক্সা বাজেয়াপ্ত করা এবং অবৈধ নবায়ন প্রক্রিয়ার সুষ্ঠু তদন্ত করা।
২. রোহিঙ্গা ও অপ্রাপ্তবয়স্ক মুক্তকরণ: বায়োমেট্রিক পদ্ধতি ও এনআইডি (NID) যাচাইয়ের মাধ্যমে ক্যাম্পত্যাগী রোহিঙ্গা এবং অপ্রাপ্ত বয়স্ক চালক আটক করে আইনি ব্যবস্থা নেওয়া।
৩. একক সেন্ট্রাল ডাটাবেজ ও ডিজিটালাইজেশন: ভুয়া ও জাল প্লেট বন্ধে কিউআর কোডযুক্ত একটিমাত্র সমন্বিত ডিজিটাল লাইসেন্স চালু করা এবং নির্দিষ্ট রুট নির্ধারণ করে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা।

রিটেলেড নিউজ

র‍্যাব থেকে এসআরবি: নাম বদলের আড়ালে কী বদলাচ্ছে?

র‍্যাব থেকে এসআরবি: নাম বদলের আড়ালে কী বদলাচ্ছে?

আবদুল্লাহ মজুমদার : : একটি বাহিনীর নাম বদলানো যায়, বদলানো যায় পোশাক ও প্রতীকও। কিন্তু বদলানো যায় কি তার কর্মসংস্কৃতি, ক্à¦...বিস্তারিত


ষোলো বছরেও শেষ হয়নি একটি ফাইলের অপেক্ষা

ষোলো বছরেও শেষ হয়নি একটি ফাইলের অপেক্ষা

আবদুল্লাহ মজুমদার : :  আবদুল্লাহ মজুমদার একজন শিক্ষক ১৬ বছর ধরে অপেক্ষা করছেন। কোনো পদোন্নতির জন্য নয়, বিশেষ কোনো সুবà...বিস্তারিত


বিশ্বসেরা ২ শতাংশ গবেষকদের তালিকায় চবির ৭ শিক্ষক

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকদের তালিকায় চবির ৭ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা &ls...বিস্তারিত


চুয়েটে নতুন উপাচার্য আসার খবরে ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের অবস্থান

চুয়েটে নতুন উপাচার্য আসার খবরে ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের অবস্থান

মুনীর চৌধুরী : : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এখনও কাটেনি অচলাবস্থা। বৃহস্পতিবার (৮ অক্টো...বিস্তারিত


চাঁদাবাজি-ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

চাঁদাবাজি-ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

আমাদের ডেস্ক : : নগরের কোতোয়ালী থানায় দায়ের হওয়া চাঁদাবাজি ও ছিনতাই মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মো.হৃদয়কে (২৭)...বিস্তারিত


চট্টগ্রাম বন্দরের তথ্য, ছবি ও ভিডিও প্রকাশে বিধিনিষেধ কেন

চট্টগ্রাম বন্দরের তথ্য, ছবি ও ভিডিও প্রকাশে বিধিনিষেধ কেন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি গণমাধ্যমে বন্দরের &...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর