চট্টগ্রাম   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বিয়ের দুই মাসের মাথায় রাউজানে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

রাউজান প্রতিনিধি :    |    ১২:০০ এএম, ২০২৬-১০-১০

বিয়ের দুই মাসের মাথায় রাউজানে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

চট্টগ্রামের রাউজানে কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় খোরশেদ আলম (৩২) নামের এক দুবাই-প্রবাসীর মৃত্যু হয়েছে ।

শুক্রবার বিকেল চারটার দিকে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রাউজান পৌরসভার কবি নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় স্বামীর সাথে বাইকে থাকা খোরশেদ আলমের স্ত্রী রায়সা ওসমান (১৮) গুরুতর আহত হয়েছে ।

নিহত খোরশেদ আলম রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের দলই নগর গ্রামের খায়ের আহমেদের পুত্র। বিগত দুই মাস পূর্বে হাটহাজারী উপজেলার মইন্যাপুকুর এলাকার রায়সার সঙ্গে তাঁর বিয়ে হয়। আগামী ১৪ অক্টোবর ছুটি শেষে খোরশেদের প্রবাসে ফিরে যাওয়ার কথা ছিল।

রাউজান হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্ত্রীকে নিয়ে রাউজান পৌরসভার নন্দনপার্ক কমিউনিটি সেন্টারে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যান প্রবাসী খোরশেদ। দাওয়াত খেয়ে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রাউজান পৌরসভার কবি নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় তার বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই খোরশেদের মৃত্যু হয় এবং তাঁর স্ত্রী গুরুতর আহত হন। গুরুতর আহতাবস্থায় খোরশেদ আলমের স্ত্রী রায়সা ওসমানকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাউজান হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাজান জানান, বাইকটির অতিরিক্ত গতির কারণে বাঁকে গিয়ে নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

রিটেলেড নিউজ

ফটিকছড়িতে নুরানী হিফজ ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপন

ফটিকছড়িতে নুরানী হিফজ ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপন

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ রাঙ্গামাটিয়ার পঞ্চবাড়ী আমতলী টিলায় সিদ্দিকে আকবর (রা.) নুরানী...বিস্তারিত


প্রাইভেটকারের ইঞ্জিনের পাশে বিশেষ কায়দায় ইয়াবা ফিটিং, ১৯ হাজার ৬০০ পিসসহ আটক ৫

প্রাইভেটকারের ইঞ্জিনের পাশে বিশেষ কায়দায় ইয়াবা ফিটিং, ১৯ হাজার ৬০০ পিসসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক : ফেনীতে পৃথক তল্লাশিতে ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রামà...বিস্তারিত


সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬

সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক : ভূজপুর থানা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র ও à...বিস্তারিত


চন্দনাইশে রাতের আঁধারে পাহাড় কাটার অভিযোগ

চন্দনাইশে রাতের আঁধারে পাহাড় কাটার অভিযোগ

চন্দনাইশ প্রতিনিধি : : চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকায় অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভি...বিস্তারিত


ভবনের ছাদ থেকে পড়ে মহিলার মৃত্যু 

ভবনের ছাদ থেকে পড়ে মহিলার মৃত্যু 

রাঙ্গুনিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি  আবাসিক  ভবনের পাঁচতলা ছাদ থেকে পড়ে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছেà...বিস্তারিত


মাঠের ধান ঘরে তোলার আগেই আগুন, ফটিকছড়িতে কৃষকের সর্বনাশ

মাঠের ধান ঘরে তোলার আগেই আগুন, ফটিকছড়িতে কৃষকের সর্বনাশ

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের আগুনে এক কৃষকের প্রায় ৫০ শতক জমির পাকা ধান পুড়ে গেছে। ফসল ঘরে à...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর