চট্টগ্রাম   রবিবার, ১৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

চন্দনাইশে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-৩

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ :    |    ০৮:৫৩ পিএম, ২০২৬-০৬-২৮

চন্দনাইশে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-৩

চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে দুইজন ধর্ষণ মামলার আসামি এবং একজন সিআর মামলার আসামিসহ তিনজন গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত ২৮ই জুন ভোরবেলায় গোপন সংবাদ এর ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো উত্তর হাশিমপুর পূর্ব সৈয়দাবাদ এলাকার মোহাম্মদ নাছির এর ছেলে মো.ফয়সাল (২৬), একই এলাকার মোঃ ইউনুচ এর ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম (২৭) এবং সিআর মামলার আসামি বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকার ইউনুছ আহমদ চৌধুরী'র স্ত্রী সানজিদা আক্তার চৌধুরীকে । গ্রেপ্তারকৃত ধর্ষণ মামলার দুই আসামীকে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭/৯(৩) এর ধারায় চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার ঘটনার সত‍্যতা স্বীকার করেন।

রিটেলেড নিউজ

বোয়ালখালীতে শিক্ষাবিদ আলহাজ মো. নূরুল আলম এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বোয়ালখালীতে শিক্ষাবিদ আলহাজ মো. নূরুল আলম এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বোয়ালখালী প্রতিনিধি : : তাসাউফ ভিত্তিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন বাব-উল-এহসান এর সম্মানিত উপদেষ্টা, দুর্নীতি প্রতিরোধ কমি...বিস্তারিত