শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০১:২৪ এএম, ২০২৬-০৬-২১
এম এ হাসান, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ পৌরসভার পানবাজারস্থ মহাসড়ের পশ্চিম পার্শ্বে হাজী আব্দুল করিম মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১,৪৪০ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। উক্ত মাদকের সাথে জড়িত একজনকে পলাতক আসামি করা হয়েছে।
শনিবার (২০ জুন) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক কাজী দিদারুল আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ৪নং ওয়ার্ড, পানবাজারস্থ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পার্শ্বে হাজী আব্দুল করিম মার্কেটের এস এস মোবাইল মিডিয়া ও ডিজিটাল স্টুডিও নামীয় ১৩-২ নং দোকানের পিছনের অংশে অভিযান পরিচালনা করে উক্ত দোকানের পিছনের অংশটি দোকান মালিক সেবক পাল এর নিকট হতে উপ-ভাড়া নিয়ে আমির হামজা প্রকাশ মিলন (৩২) দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাদকদ্রব্য বিয়ার সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করে আসছিল।
অভিযানকালে দোকানটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তল্লাশি করে দোকানের মেঝেতে রক্ষিত ২০ টি কাগজের তৈরি বাক্সের ভিতর হতে প্রতি বাক্সে ৭২ ক্যান হিসেবে মোট ১,৪৪০ ক্যান বাংলাদেশী তৈরি Hunter 5% নামীয় বিয়ার উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় জড়িত পলাতক আসামী আমির হামজা প্রকাশ মিলন (৩২) ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি| আসামীকে গ্রেফতারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোন, কক্সবাজার এর সহকারী পরিচালক জনাব কাজী দিদারুল আলম বাদী হয়ে, আইনের সংশ্লিষ্ট ধারায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
সহকারী পরিচালক কাজী দিদারুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের অবৈধ উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও বিক্রয়ের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে আসছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।