শিরোনাম
মহেশখালী প্রতিনিধি : | ০৫:৩০ পিএম, ২০২৬-০৬-১১
হযরত আমজাদ আলী শাহ্ আল-মাইজভান্ডারী (রহ.) দরবার শরীফের ধর্মীয়, আধ্যাত্মিক ও উন্নয়নমূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি দরবার শরীফের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আশেকান, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
দরবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দরবার শরীফে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, মিলাদ-মাহফিল, ওরশ শরীফ, জিকির-আযকারসহ আশেকান-ভক্তদের জন্য নানা সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এসব কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে পরিচালনার পাশাপাশি দরবারের অবকাঠামোগত উন্নয়ন, সম্পদ সংরক্ষণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই নতুন এ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রাসেল। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ হাশেম এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন কামাল হোসাইন নাগু।
এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলতাফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্প